News Flash

  • Home
  • Uncategorized
  • কোটা থেকে ফিরলেন ত্রিপুরার ছাত্রছাত্রীরা, নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
Image

কোটা থেকে ফিরলেন ত্রিপুরার ছাত্রছাত্রীরা, নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ মে৷৷ অভিভাবকদের সাথে নিয়ে ত্রিপুরার ছাত্রছাত্রীরা আজ (বুধবার) রাজস্থানের কোটা থেকে ফিরেছেন৷ গাড়ির চালক এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী সমেত ২৪০ জন রাজ্যে এসেছেন৷ তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে সবাইকে রেখেছে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন৷


লকডাউনে ত্রিপুরার প্রচুর নাগরিক বহিঃরাজ্যে আটকে রয়েছেন৷ আন্তঃরাজ্য যাতায়াতে কেন্দ্রীয় সরকার ছাড় দিতেই অনেকেই ত্রিপুরায় ফিরছেন৷ তেমনি, রাজস্থানের কোটায় ত্রিপুরার প্রচুর ছাত্রছাত্রী আটকে ছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই ত্রিপুরায় ফিরতে চাইছিলেন৷ ত্রিপুরা সরকার তাঁদের রাজ্যে ফিরে আসার বন্দোবস্ত করেছে৷ রাজস্থান সরকারের সাথে যোগাযোগ করে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পাস এবং বাস-এর ব্যবস্থা করা হয়েছিল৷


গত ২ এপ্রিল বিকেল সাড়ে তিনটা নাগাদ ১০টি বাসে ১৩৪ জন ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলে৷ ওই দশটি বাসে ২০ জন চালক এবং ১০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন৷ তাঁদের সকলের নমুনা সংগ্রহে সারা দিন সময় লেগেছে৷ এদিন অসম-ত্রিপুরার সীমান্ত গেট চোরাইবাড়িতে নমুনা সংগ্রহে দীর্ঘ লাইন পড়েছিল৷


এ-বিষয়ে পানিসাগরের মহকুমাশাসক এল ডার্লং বলেন, কোটা থেকে যাঁরা ফিরেছেন তাঁদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁর কথায়, আজ কোটা থেকে ২৪০ জন এসেছেনঊ তাঁদের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি বলেন, কোটা ফেরত সকলের জন্য পানিসাগর আরসিপিই এবং চোরাইবাড়ি খেরেংজুরিতে জওহর নবোদয় বিদ্যালয়ে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে৷


এদিকে, ত্রিপুরায় ফিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা খুশি ব্যক্ত করেছেনঊ কমলপুর নিবাসী রজত দাসের মা বলেন, ত্রিপুরায় ফিরে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে৷ টানা চারদিন বাসে সফর করে ত্রিপুরায় ফিরেছি৷ এখন অনেকটাই স্বস্তি বোধ করছিঊ তিনি জানান, কোটা থেকে নিজের রাজ্যে ফিরতে বাস ভাড়া বাবদ প্রত্যেকের ৮ হাজার খরচ হয়েছে৷ তবে, খাবারের জন্য আমাদের ভাবতে হয়নি৷ পথে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খাবার দিয়েছে৷ এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হয়েছিল৷ তাঁর বক্তব্য, সফর অনেক লম্বা ছিলঊ এছাড়া পথে কোনও সমস্যা হয়নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top