News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে কুমারী মা গ্রেপ্তার এক
Image

বিশালগড়ে কুমারী মা গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ বিশালগড় থানা এলাকার নেহাল চন্দননগরে এক কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে বিশালগড় মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার নাম রাজেশ নম৷ স্থানীয় সূত্রে জানা গেছে নেহাল চন্দননগরে রাজেশ নম নামে ওই ব্যক্তি তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল৷


মামার বাড়ির পাশের বাড়ির এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠায় যুবতীটি অন্তঃসত্ত্বা হয়ে যায়৷ ইতিমধ্যেই যুবতিটি এক কন্যা সন্তানের জন্ম দেয়৷ রাজেশ নামো নামে অভিযুক্ত ব্যক্তির কাছে সামাজিক মর্যাদা দাবি পড়লে সে অস্বীকার করে৷ তাতে বাধ্য হয়েই অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ অভিযোগ মুলে বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাজেশ নামোকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা গেছে আটক রাজেশ নম বিবাহিত৷ তার দুটি সন্তান রয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top