News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত বিএসএফ-এর সংস্পৃষ্ট বহু রিপোর্ট নেগেটিভ, তবুও শঙ্কা কাটছে না রাজ্যে
Image

করোনা আক্রান্ত বিএসএফ-এর সংস্পৃষ্ট বহু রিপোর্ট নেগেটিভ, তবুও শঙ্কা কাটছে না রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের সংস্পর্শে ছিলেন এমন অনেকেরই কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ কিন্তু, শঙ্কার মেঘ এখনও কাটেনি৷ কারণ, এখনও আরও অনেকেরই রিপোর্ট আসা বাকি৷


শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দেওয়া তথ্য অনুসারে, ধলাই জেলা হাসপাতালে ৫৬ জন স্বাস্থ্যকর্মী এবং চারজন রোগীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ওই হাসপাতালেই বিএসএফ-এর প্রথম করোনা আক্রান্ত জওয়ান পেটে ব্যথা নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে এসে ভরতি হয়েছিলেন৷ তিনি যে ওয়ার্ডে ভরতি ছিলেন একই ওয়ার্ডের অন্য চার রোগীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাছাড়া, ৫৬ জন স্বাস্থ্যকর্মীর কোভিড-১৯ রিপোর্টও নেগেটিভ এসেছে৷


এদিকে, গন্ডাছড়া হাসপাতালে ১৩ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আরও ১৭ জনের নমুনা পরীক্ষা চলছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, নালকাটায় অবস্থিত বিএসএফ ক্যাম্পের ৩ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁরা আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়ন মুখ্য কার্যালয়ে গিয়েছিলেন এবং আক্রান্ত জওয়ানের সংস্পর্শে ছিলেন৷ তাই তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে৷


এদিন তিনি আরও জানান, গন্ডাছড়ায় বিএসএফ-এর করিনা বিওপি-তে তিনজনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আরও ১২ জনের নমুনা পরীক্ষা বাকি রয়েছে৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, জওহরনগর মুখ্য কার্যালয়েই বিএসএফ-এর আরও ৮৮ জনের নমুনা পরীক্ষা বাকি৷ তাছাড়া, মুখ্য কার্যালয়ের আশপাশের ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁদেরও নমুনা পরীক্ষা বাকি৷


এদিকে, ত্রিপুরায় নতুন করে করোনা আক্রান্ত ১৩ জনকে আজ (মঙ্গলবার) আগরতলার জিবি হাসপাতালে কোভিড-১৯ কেন্দ্রে আনা হয়েছে৷ তারা সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের মুখ্য কার্যালয়ে ছিলেন৷ গতকাল তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ তাঁদের মধ্যে দুই শিশু, এক মহিলা ও ১১ জন জওয়ান রয়েছেন৷ আজ দুপুরের মধ্যেই সকলকে জিবি হাসপাতালে আনা হয়েছে৷ স্বাস্থ্য দফতরের আধিকারিকের কথায়, তাঁরা সকলেই সুস্থ আছেন৷
প্রসঙ্গত, ত্রিপুরায় বর্তমানে ২৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁদের মধ্যে ২ জন সুস্থ হয়েছেনঊ বাকি ২৭ জন এখন চিকিৎসাধীন৷ ওই ২৭ জনই বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্য৷ এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, ওই ২৭ জনের মধ্যে ২৪ জন জওয়ান৷


গতকাল রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন করে করোনা আক্রান্তের ঘোষণার সাথে সাথেই রাজ্য জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ ধলাই জেলা প্রায় শুনশান হয়ে গেছেঊ উপজাতি অধ্যুষিত ওই জেলায় অতীতেও মহামারির প্রকোপ দেখা দিয়েছেল৷ ম্যালেরিয়া-র থাবায় শতাধিক গিরিবাসী প্রাণ হারিয়েছিলেন৷ ফলে ধলাই জেলাতেই ফের করোনা-র প্রকোপ চিন্তা বাড়িয়েছে৷ ত্রিপুরা সরকার করোনা আক্রান্তদের নিয়ে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয়, তাই করোনা আক্রান্তদের আগরতলায় আনার ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top