News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অ্যাম্বুলেন্সে আগরতলায় এলেন করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা
Image

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অ্যাম্বুলেন্সে আগরতলায় এলেন করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেই করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা এলেন আগরতলার জিবি হাসপাতালের কোভিড-১৯ কেন্দ্রে৷ তাঁদের অ্যাম্বুলেন্সের জানালা খোলা ছিল৷ এমন-কি তাঁরা রাস্তায় থুতু ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে৷ অ্যাম্বুলেন্স চালকের কথায়, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা কোনও কথা শুনেননি৷ উল্টে রেগে গিয়ে তাঁরা প্রশ্ণ তুলেছেন, আমরা কি পশু, যেমন খুশি নিয়ে যাচ্ছেন?


গতকাল ধলাই জেলা সদর আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের দুই শিশু ও এক মহিলা সহ ১৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আজ তাঁদের আমবাসা থেকে আগরতলায় জিবি হাসপাতালে কোভিড-১৯ কেন্দ্রে আনা হয়েছে৷ আসার পথে স্বাস্থ্যবিধি মানা হয়নি৷ কারণ, জিবি হাসপাতালে পৌঁছার পর দেখা গেছে একটি অ্যাম্বুলেন্সের জানালা খোলা ছিল৷


এ-বিষয়ে ওই অ্যাম্বুলেন্সের চালক নগেন্দ্র জমাতিয়া বলেন, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের বেশ কয়েকবার জানালা বন্ধ করার জন্য অনুরোধ করেছি৷ কিন্তু, তাঁরা আমার কথা শুনেননি৷ বরং তাঁরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সের ভেতরে শ্বাস নিতে তাঁদের কষ্ট হচ্ছে৷ তাই তাঁরা জানালা বন্ধ করবেন না৷ ওই চালক আরও বলেন, জানালা বন্ধ করার কথায় বিএসএফ জওয়ানরা ভীষণ রেগে গিয়েছিলেন৷ তাঁরা কি পশু, যেমন খুশি নিয়ে আসা হচ্ছে, এই অভিযোগ করেছেন৷


অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, পথে দুই জায়গায় তারা থেমেছেন৷ কিন্তু, ওই জায়গা নির্জন ছিল৷ তিনি বলেন, এক করোনা আক্রান্তের বমি ভাব করছিল৷ তাই, গাড়ি দাঁড় করতে হয়েছিল৷ তিনি এ-ও স্বীকার করেছেন, ওই সব বিএসএফ জওয়ানরা করোনা আক্রান্ত হয়েও রাস্তায় থুতু ফেলেছেন৷ বিষয়টি খুবই উদ্বেগের বলেই মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে আগামীদিনে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top