News Flash

  • Home
  • Uncategorized
  • গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী গৃহবধূ
Image

গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতী হলেন এক গৃহবধূ৷ তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷


পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমায় কবিরাজ টিলা এলাকায় বাবুল সরকারের স্ত্রী পারমিতা সরকার গতকাল রাতে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷ মৃতার স্বামী জানিয়েছেন, জমিতে কাজ সেরে সন্ধ্যায় বাড়িতে ফিরেছি৷ এর পর সকলে একত্রেই ছিলাম৷ কিন্ত রাতে সবার অজান্তে ঘরে ঢুকে ফাঁসিতে আত্মহত্যা করে পারমিতা৷ বাবুলের বক্তব্য, ঘরের দরজা বন্ধ দেখে রাতে খাবারের জন্য অনেক ডাকাডাকি করা হয়৷ কিন্তু কোনও সাড়া না পাওয়ায় দরজার ফুটো দিয়ে দেখি পারমিতা গলায় ফাঁস জড়িয়ে ঝুলে রয়েছে৷ তা দেখে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে নীচে নামিয়েছি৷


তাঁর দাবি, পরিবারে কোনও অশান্তি ছিল না৷ তাঁদের বিয়ের পাঁচ বছর হয়েছে৷ একটি দেড় মাসের কন্যা সন্তান রয়েছে তাঁদের৷ কী কারণে পারমিতা আত্মহত্যা করলেন, তা বুঝতে পারছেন না তিনি৷
এদিকে পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পশ্চিম আগরতলা মহিলা থানার তদন্তকারী অফিসার বলেন, ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top