News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ মে৷৷ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার উদয়পুরে৷ পরিমল দাস পেশায় অবসর প্রাপ্ত লড়ি চালক, বয়স সত্তর৷ গরুর জন্য ঘাস কাটতে বিকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে যায়৷ সন্ধ্যায় বাড়ি না আসায় ছেলে সহ বাড়ির অন্যান্য সদস্যরা খুঁজতে বেড়িয়ে পরেন৷ খুঁজতে খুঁজতে বাড়ির একটু দূরে ক্ষেতে তার দেহ পরে থাকতে দেখেন৷


তাদের চিৎকারে এলাকাবাসী পুলিশকে খবর দিলে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনা স্থলে পৌঁছানোর পর মৃতদেহ গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আগামী কাল ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে৷


গত কয়েকদিন ধরে উনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ পাশ্ববর্তী প্রতিবেশীদের সাথে ঝামেলা ও লক ডাউনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি ও অবসর জীবন যাপনের জন্য মানসিক অবসাদের ফলেই মৃত্যুর কারন হতে পারে বলে এলাকাবাসীর অভিমত৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top