News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ঢোকার আগেই বাংলাদেশে ধৃত ১৭ জেএমবি জঙ্গি
Image

ভারত ঢোকার আগেই বাংলাদেশে ধৃত ১৭ জেএমবি জঙ্গি

ঢাকা, ৫ মে (হি.স.): সীমান্ত পেরিয়ে ভারত ঢোকার আগেই ধৃত ১৭ জেএমবি জঙ্গি। নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের এই ১৭ জনকেই ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি দমন শাখা কাউন্টার টেরোরিজম আ্য়ান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) অভিযান চালায়। জঙ্গিদের গ্রেফতার করা হয় কাকরাইল বাজার থেকে।

জেরায় ওই ১৭ জন জেএমবি জঙ্গি স্বীকার করে, তাদের কাছে সাংগঠনিক নির্দেশে বলা হয়েছিল, করোনার দুর্যোগে আকাশ থেকে এক ধরনের ধোঁয়া নেমে আসবে। সবকিছু ধোঁয়াছন্ন হয়ে যাবে। সীমান্তে কোনও পাহারা থাকবে না। এই সময় তারা যেন চলে আসে। তদন্তে আরও উঠে এসেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারত ও পাকিস্তান হয়ে সৌদি আরবে যাওয়ার ছক করেছিল এই জেএমবি জঙ্গিরা।

জেরায় সবাই নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। তাবলিগ জামায়াত সংগঠনের আড়ালে খুলনার সাতক্ষীরা বা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে এই জেএমবি জঙ্গিরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় প্রবেশের ছক করেছিল। তারপর পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে কাশ্মীরের সীমান্ত গোপনে পেরিয়ে পাকিস্তান পৌঁছে দেওয়া হতো তাদের। সেখান থেকে সৌদি আরব। তবে গোপনে সেই সংবাদ পেয়ে সীমান্ত পার হওয়ার আগেই জঙ্গিদের ডেরা তছনছ করে সবাইকে গ্রেফতার করা হয়।

ধৃতদের কাছে বিভিন্ন ধরনের ১৯টি মোবাইল, ২ লক্ষ ৩৪ হাজার বাংলাদেশি টাকা ও ৯২২ মার্কিন ডলার মিলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top