News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে আরও এক করোনা-আক্রান্তের তথ্য, মোট আক্রান্ত ৪৩, সুস্থ ৩২, মৃত এক, চিকিৎসাধীন ১০
Image

অসমে আরও এক করোনা-আক্রান্তের তথ্য, মোট আক্রান্ত ৪৩, সুস্থ ৩২, মৃত এক, চিকিৎসাধীন ১০

গুয়াহাটি, ৫ মে (হি.স.) : নিম্ন অসমের গোয়ালপাড়ায় আরও একজন কোভিড-১৯ সংক্রমণে আক্ৰান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা মঙ্গলবার সন্ধে ৫:১০ মিনিটে টুইট করে এই দুঃসংবাদ দিয়েছেন। মন্ত্ৰীর তথ্য অনুযায়ী অসমে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা ৪৩ জনে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ৩২ জন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। জানা গেছে, রাজ্যের ৪৩ তম করোনা-আক্রান্ত রোগী গোয়ালপাড়া শহরের ভাটিপাড়া এলাকার বসিন্দা, নাম জালাল উদ্দিন।

গোয়ালপাড়া শহরের দোস্তিনগর মসজিদের ইমাম জালাল উদ্দিনকে কিছুদিন আগে স্বাস্থ্য কর্মীরা ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রেখেছিলেন। স্বাস্থ্য দফতরের এক সূত্ৰ জানিয়েছে, ইমাম জালাল উদ্দিন সহ গোয়ালপাড়া শহরের আরও কয়েকজনকে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হোম কোয়ারেন্টানে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠিয়েছিলেন।

ওই নমুনাগুলির মধ্যে আজ ইমাম জালাল উদ্দিনের শরীরে ঘাতক করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তবে জানা গেছে, ইমাম জালাল উদ্দিনের কোনও ট্ৰ্যাভেল হিস্টরি নেই।

আজকের জালাল উদ্দিনকে নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩-এ বৃদ্ধি পেয়েছে। রেকর্ড অনুযায়ী আজ পর্যন্ত অসমে কোভিড-১৯ পজিটিভ মামলা ৪৩ হলেও এর মধ্যে ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যোগ-বিয়োগ করে এ মুহূর্তে রাজ্যে মোট ১০ জন রোগী রয়েছেন। চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top