News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত রাজ্যব্যাপী কার্ফু জারি
Image

সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত রাজ্যব্যাপী কার্ফু জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ সারা রাজ্যে কার্ফু জারি করা হয়েছে৷ সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল পাঁচটা পর্যন্ত ওই কার্ফু বলবৎ থাকবে৷ আজ রাতে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই ঘোষণা দিয়েছেন৷ সাথে তিনি সতর্ক করেছেন কার্ফু চলাকালীন অযথা বাইরে বের হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ পুলিশ প্রশাসন আগামীকাল থেকে সেই দিশায় কাজ করবে৷ তার কথায়, জেলা শাসকরা নিজ নিজ জেলায় সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন৷ তার অতিরিক্ত আজ থেকে সারা রাজ্যে কার্ফু জারি করা হচ্ছে৷


সাথে তিনি জানিয়েছেন, সমস্ত ব্যবসায়ী, পেট্রোল পাম্প কর্মী, গাড়ি চালক ও রিক্সা শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এই আদেশ না মানা হলে প্রথম বার একশ টাকা ও দ্বিতীয় বার দুইশ টাকা জরিমানা করা হবে৷ তার অধিক আদেশ উলঙ্ঘন করা হলে এপিডেমিক ডিজিজ অ্যাক্টে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷


এদিন তিনি হতাশার সূরে বলেন, ভেবেছিলাম রাজ্য থেকে করোনা বিদায় নিয়েছে৷ কিন্তু, দেখা যাচ্ছে করোনা আবার জাকিয়ে বসেছে৷ তাই তিনি রাজ্যবাসীকে সংযত থেকে করোনা মোকাবিলায় লড়াই জারি রাখার আবেদন জানিয়েছেন৷ এদিন তিনি আক্ষেপ করে বলেন, আজ দিনভর রাজ্যের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব মানা হয়নি৷ অনেকেই মনের আনন্দে বাইরে বেরিয়েছেন৷ তিনি সতর্ক করে বলেন, কঠিন সময় এখনও কাটেনি৷ তাই রাজ্যবাসীকে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top