News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ অসমের সুতারকান্দি স্থলবন্দর অনুসরণ করেই রাজ্য থেকে পণ্য রফতানি বাংলাদেশে
Image

দক্ষিণ অসমের সুতারকান্দি স্থলবন্দর অনুসরণ করেই রাজ্য থেকে পণ্য রফতানি বাংলাদেশে

আগরতলা, ২ মে (হিঃসঃ)৷৷ করোনা মহামারির প্রকোপেও ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সম্প্রীতি বজায় রাখা হয়েছে৷ একই সাথে সংক্রমণ ছড়ানো আটকাতে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার সুতারকান্দি স্থলবন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে৷ জিরো পয়েন্টে দুই দেশের পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে পণ্য নামানো হচ্ছে৷ সুতারকান্দির অনুকরণেই পেট্রাপোল স্থলবন্দরে দীর্ঘদিনের জট খুলেছে৷ সেখানেও একইভাবে বাংলাদেশে পণ্য আমদানি-রফতানি সম্প্রতি শুরু হয়েছেঊ পিছিয়ে নেই ত্রিপুরাও৷ শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে এখন এভাবেই পণ্য রফতানি করা হচ্ছে৷ তাতে দেখা যাচ্ছে, সুতারকান্দি স্থলবন্দরের সারা দেশেই অনুকরণ হচ্ছে৷


এ-বিষয়ে কেন্দ্রীয় সরকারের জনৈক পদস্থ আধিকারিক বলেন, করোনা প্রকোপের মধ্যেও বাংলাদেশের সাথে বাণিজ্যিক আদান-প্রদানে কোনও প্রভাব পড়তে দেওয়া হয়নি৷ তাঁর কথায়, লকডাউন ঘোষণার পর থেকে সুতারকান্দি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি-রফতানি করার জনা বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়েছে৷ তিনি বলেন, জিরো পয়েন্টে দুই দেশের গাড়ি দাঁড় করানো হয়৷ তার পর দুই গাড়ির চালকরা বেরিয়ে যান৷ যে দেশ পণ্য আমদানি করবে সেই দেশের শ্রমিকরা গাড়ি থেকে পণ্য নামিয়ে আনেন৷ তার পর দুটি গাড়িই স্যানিটাইজ করা হয়ঊ তাঁর দাবি, লকডাউনের সমস্ত নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু রাখা হয়েছে৷ তাঁর কথায়, তিনদিন আগে করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে আদা রফতানি হয়েছে৷ তেমনি বিসুকট সহ দুই গাড়ি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশ থেকে ভারতে এসেছে৷


সুতারকান্দি স্থলবন্দরের ওই ফর্মুলা ত্রিপুরায়ও প্রয়োগ করা হয়েছে৷ সিপাহিজলার জেলাশাসক চন্দন কুমার জমাতিয়া বলেন, সম্প্রতি ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের নির্দেশিকায় বাংলাদেশে পণ্য রফতানির ক্ষেত্রে জিরো পয়েন্টে গাড়ি দাঁড় করাতে হবে৷ তার পর দুই দেশের গাড়ি থেকে পণ্য ওঠা-নামা করতে পারবে৷ তাই, গতকাল বিএসএফের পদস্থ আধিকারিক এবং মহকুমাশাসকের সাথে আলোচনার মাধ্যমে স্থলবন্দর দিয়ে রফতনির পদ্ধতি স্থির করা হয়েছে৷ তিনি বলেন, এখন থেকে শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে পণ্য রফতানিতে জিরো পয়েন্টে গাড়ি দাঁড়াবে৷ তবে আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট স্থানেই গাড়ি ঢুকবে৷ কিন্তু গাড়ির চালক নামতে পারবেন নাঊ তাছাড়া, বাংলাদেশের পণ্যবাহী গাড়ি স্যানিটাইজ করার পর ত্রিপুরায় ঢুকতে দেওয়া হবে, বলেন তিনি৷


প্রসঙ্গত, সুতারকান্দি স্থলবন্দরের ওই পদ্ধতি পেট্রাপোল স্থলবন্দরও অনুসরণ করেছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বাংলাদেশে কোনও ট্রাক পণ্য নিয়ে গেলে ওই গাড়ির চালক ও সহ-চালককে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে৷ ফলে প্রচুর গাড়ি পেট্রাপোল স্থলবন্দরে আটকে পড়েছিল৷ সম্প্রতি জিরো পয়েন্টে দুই দেশের গাড়ি দাঁড় করে পণ্য আমদানি-রফতানির কাজ চলছে৷ তাতে দীর্ঘদিনের ওই জট খুলে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top