News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে নালায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ,গান্ধীগ্রামে ফাঁসিতে আত্মঘাতী মহিলা
Image

বিশালগড়ে নালায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ,গান্ধীগ্রামে ফাঁসিতে আত্মঘাতী মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ লকডাউনেও রাজ্যে থেমে নেই অপরাধ৷ শনিবার সাতসকালে বিশালগড় থানাধীন রাঙাপানিয়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ রাঙাপানিয়া পুলিশ ক্যাম্প সংলগ্ণ জমির নালায় উদ্ধার করা হয়েছে রক্তাক্ত কমল দেবনাথ (৩৫) নামের এক যুবকের মৃতদেহ৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার রাঙাপানিয়া এলাকার রামছড়া পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷


স্থানীয়দের বক্তব্য, কমল দেবনাথ অধিকাংশ সময় মদমত্ত অবস্থায় থাকতেন৷ এলাকায় তার বদনামও ছিল৷ আজ সকালে স্থানীয় লোকজন জমির ড্রেনে রক্ত মাখা দেহটি পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷
পুলিশ জানিয়েছে, কমল দেবনাথের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ এমন-কি মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে৷ পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে৷ ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন হয়েছেন পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে৷


এদিকে, গান্ধীগ্রাম এলাকায় বিএসএফ ক্যাম্পের পাশে এক মহিলার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ওই মহিলার নাম আসেইম মেরী দেবী (৪০)৷ বাড়ি মণিপুরে৷ বিএসএফ ক্যাম্পের এক স্বাস্থ্যকর্মীর পরিচিত৷ লকডাউনের আগে তিনি এখানে এসেছিলেন৷ গতকাল রাতে আচমকা তিনি ওই স্বাস্থ্যকর্মীর আবাসন থেকে বেড়িয়ে যান৷ শনিবার সকালে তাঁর মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ক্যাম্পের পাশের জঙ্গলে দেখতে পান এলাকার লোকজন৷ সাথে সাথেই খবর দেয়া হয় এয়ারপোর্ট থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলা তার মেয়ের সাথে শুক্রবার রাতে ফোনে কথা বলেছিল৷ মা ও মেয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়৷ তারপরও ওই মহিলা ঘর থেকে বেড়িয়ে যায়৷ অনুমান করা হচ্ছে তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top