News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দুই বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত, সংস্পর্শে থাকা ৬৮ জন চিহ্ণিত
Image

রাজ্যে দুই বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত, সংস্পর্শে থাকা ৬৮ জন চিহ্ণিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ ত্রিপুরায় ফেরার ৫২ দিনের মাথায় করোনা আক্রান্ত এক বিএসএফ জওয়ানের সন্ধান মিলেছে৷ তাঁর থেকে আরও এক বিএসএফ জওয়ান সংক্রমিত হয়েছেন৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত ২ বিএসএফ জওয়ানের মধ্যে একজন গত ১১ মার্চ অসম থেকে ত্রিপুরায় ফিরেছেন৷ গত ২২ এপ্রিল তিনি কর্মক্ষেত্রে যোগ দেন৷ ২৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভতি হন৷ তাঁকে দেখাশুনার জন্য এক জওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ দুজনই করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের সংস্পর্শে ছিলেন এমন এখন পর্যন্ত ৬৮ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে৷


এ-বিষয়ে শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার ধলাই জেলা সদর আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ ব্যাটালিয়নের এক হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি বলেন, বিএসএফের ওই হেড কনস্টেবল অসমের শিবসাগর জেলার বাসিন্দা৷ গত ১১ মার্চ তিনি ত্রিপুরায় ফিরেছেন৷

এর পর যথারীতি কাজে যোগ দিয়েছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, গত ২২ এপ্রিল ওই জওয়ান ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় করিনা বিওপি-তে যোগ দেন৷ ২৫ এপ্রিল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন৷ কিন্তু পেটে ব্যথা হওয়ায় ওইদিন তাঁকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ সেখান থেকে তাঁকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা৷ তিনি বলেন, ১ মে পর্যন্ত ওই জওয়ান ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ ওইদিন রাতে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং জি বি হাসপাতালে ফ্লু ক্লিনিকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়৷


শিক্ষামন্ত্রীর কথায়, ধলাই জেলা হাসপাতালে ওই জওয়ানকে দেখাশুনার জন্য এক কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তাঁকেও জিবি হাসপাতালে ফ্লু ক্লিনিকে পরীক্ষা করে ভরতি করা হয়েছিল৷ আজ সকালে তাদের লালারস পরীক্ষা করে দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বলেন, বিএসএফের হেড কনস্টেবল প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তার থেকেই ওই কনস্টেবল সংক্রমিত হয়েছেন৷ তবে, ওই হেড কনস্টেবল কীভাবে সংক্রমিত হয়েছেন, তা এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি৷ তিনি জানান, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানের সংস্পর্শে ছিলেন এমন এখন পর্যন্ত ৬৮ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top