News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭ মে পর্যন্ত যাত্রীবাহী বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি
Image

১৭ মে পর্যন্ত যাত্রীবাহী বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি

নয়াদিল্লি, ২ মে (হি. স.): সোমবার অর্থাৎ ৪ মে থেকে শুরু হতে চলেছে লকডাউনের তৃতীয় পর্যায়। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সেই অনুযায়ী সার্কুলার জারি করে আন্তর্জাতিক ও আন্ত:রাজ্য যাত্রীবাহী বিমানের পরিষেবার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে অসামরিক বিমান মহা নির্দেশনালয় ডিজিসিএ – র তরফ থেকে। দেশের প্রতিটি যাত্রীবাহী বিমান পরিষেবা সংস্থাকে সার্কুলার জারি করে ১৭ মে পর্যন্ত বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।

উল্লেখ করা যেতে পারে ২৫ মার্চ থেকে গোটা দেশে লকডাউন চলছে। ২৪ তারিখ থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করার পর ৬৫০টি যাত্রীবাহী বিমান দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে রয়েছে। কিন্তু গোটা দেশজুড়ে যেভাবে পণ্যবাহী বিমান পরিষেবা দিয়ে আসছিল সেটা চলবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top