News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে আগতদের নিয়ে উদ্বিগ্ণ রাজ্য সরকার
Image

বহিঃরাজ্য থেকে আগতদের নিয়ে উদ্বিগ্ণ রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ বহিঃরাজ্য থেকে আগত ত্রিপুরার নাগরিকদের নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে ত্রিপুরা সরকার৷ কারণ, বহিঃরাজ্য থেকে আসা এক অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন৷ তাই, বাড়তি সতর্কতা হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা সমস্ত জেলার জেলাশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন৷ এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, জননিরাপত্তা সবচেয়ে প্রাধান্যের বিষয়৷ তাই, বহিঃরাজ্যে যাঁরা আটকে রয়েছেন তাঁদের পাশাপাশি ত্রিপুরায় এখন যাঁরা বসবাস করছেন তাঁদেরও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে৷ তাই স্বাস্থ্য দফতর দিশা খুঁজতে বৈঠকে বসেছে৷


মন্ত্রী বলেন, বহিঃরাজ্য থেকে ত্রিপুরার নাগরিকদের সাথে একজন করোনা আক্রান্ত রাজ্য ঘুরে গেছেন৷ ওই অ্যাম্বুলেন্সের চালক বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর কথায়, আন্তঃরাজ্য যাতায়াত শুরু হয়েছে৷ প্রয়োজনীয় পাস নিয়ে বহিঃরাজ্যে আটকে থাকা ত্রিপুরার নাগরিকরা রাজ্যে ফিরছেন৷ কিন্তু ত্রিপুরায় প্রবেশের পর তাঁদের কোথায় কোয়ারেন্টাইন করা হবে, কীভাবে রাখা হবে, কতদিন রাখতে হবে সমস্ত বিষয় নিয়ে ৮ জেলার জেলাশাসকদের সাথে স্বাস্থ্য দফতর বৈঠক করছে৷ তাঁর বক্তব্য, চোরাইবাড়ি এবং ধর্মনগরে বহিঃরাজ্য থেকে আগত ত্রিপুরার নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ে আলোচনা হচ্ছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, বাড়িতে ফেরার জন্য ত্রিপুরার নাগরিকরা ব্যাকুল হয়ে রয়েছেন৷ তাঁদের প্রতি ত্রিপুরা সরকার যথেষ্ট সহানুভূতিশীল৷ তাই বহিঃরাজ্যে আটকাধীন ত্রিপুরার নাগরিকরা সাহায্য চেয়েছেন৷ এখন পর্যন্ত তাঁদের ১ কোটি ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে৷ তিনি বলেন, তাঁদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে৷ সাথে ত্রিপুরায় এখন যাঁরা বসবাস করছেন তাঁদেরও সুরক্ষিত রাখা আমাদের সুনিশ্চিত করতে হবে৷ তাই ওই সমস্যার সমাধানে স্বাস্থ্য দফতর পথ খুঁজে বের করতে চাইছে৷ তিনি বলেন, গত ১০ দিনে ত্রিপুরার বাইরে থেকে এসেছেন এমন পণ্যবাহী ট্রাক সহ ৩,৬৭৮টি গাড়ি স্ক্রিনিং করা হয়েছে৷ তাতে ট্রাক ৩,৩৮৮টি এবং যাত্রীবাহী গাড়ি ৩৯০টি রয়েছে৷ তাছাড়া ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top