News Flash

  • Home
  • Uncategorized
  • মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়াটা অনৈতিক, কেন্দ্রের বিরুদ্ধে সরব এনএফআইআর
Image

মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়াটা অনৈতিক, কেন্দ্রের বিরুদ্ধে সরব এনএফআইআর

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.):  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২০২১ সালের জুন পর্যন্ত মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) বন্ধ করে দেওয়া অনৈতিক পদক্ষেপ বলে জানিয়েছে রেলকর্মী সংগঠন এনএফআইআর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অবিলম্বে পুনর্বিবেচনা করে এই নিয়ম প্রত্যাহারের দাবি করা হয়েছে সংগঠনের তরফে।বৃহস্পতিবার এনএফআইআরের সাধারণ সম্পাদক এম রঘবেয়া জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা স্বেচ্ছায় রাষ্ট্রের সমর্থনে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।রেলের প্রতিটি কর্মী কেন্দ্রের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে দেশজুড়ে অত্যাবশ্যক পণ্যের জোগান বজায় রাখার তাগিদে মালগাড়ি ও পার্সেল সেবার জন্য কাজ করে চলেছে তারা। কর্মীদের সক্রিয় অংশগ্রহণের জেরে রেল আইসোলেশন সুবিধা প্রদানের জন্য ৫০০০ বেশি ট্রেনকে সংস্কার করে চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২১ এর জুন পর্যন্ত কর্মী ও পেনশন ভোগীদের মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বন্ধ করে দিয়ে এক তরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতে কর্মীদের মধ্যে নিরাশা তৈরি হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top