News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত অন্তঃসত্ত্বা, আত্মহত্যা স্বামীর
Image

আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত অন্তঃসত্ত্বা, আত্মহত্যা স্বামীর

নিউইর্য়ক, ৩০ এপ্রিল (হি. স.) : আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত ৩৫ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলা। তাঁর দেহ পাওয়া গেছে অ্যাপার্টমেন্টে । তাঁর স্বামীর মৃতদেহও মিলেছে নিকটবর্তী হাডসন নদীর ধারে। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মৃতা মহিলার নাম গরিমা কোঠারি। তাঁর শরীরের উপরের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

জানা গেছে, গত ২৬ এপ্রিল তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ময়নাতদন্তের পরে পরিষ্কার হয় গরিমাকে হত্যা করা হয়েছে। তাঁর দেহের উপরের অংশে একাধিক আঘাত লক্ষ করা গিয়েছে। পাশাপাশি ময়নাতদন্ত থেকে এও জানা যাচ্ছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী মোহন মলের (৩৭) মৃতদেহ পাওয়া গিয়েছে হাডসন নদীর ধারে। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। জার্সি সিটি পুলিশ দফতরের কাছে খবর আসে কেউ নদীর কাছে আত্মহত্যা করতে চাইছে। তারা ঘটনাস্থ‌লে পৌঁছলে অচেতন মলের মৃতদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এই দুই মৃত্যুরহস্যের তদন্ত করা হয়েছে বলে জার্সি সিটি পুলিশ দফতরের তরফে জানানো হয়েছে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই মৃত্যুদু’টি হত্যা ও আত্মহত্যা। তবে তদন্ত না শেষ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গরিমা কোঠারি ছিলেন একজন প্রতিভাবান শেফ। তাঁর স্বামী আইআইটির প্রাক্তন পড়ুয়া। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে ব্রিটেনে এসেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top