News Flash

  • Home
  • Uncategorized
  • কাল মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে মহাকরণে সর্বদলীয় বৈঠক
Image

কাল মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে মহাকরণে সর্বদলীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ আগামী ২৯ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মূলতঃ কোভিড-১৯ এবং লকডাউন পরবর্তী পরিস্থিতি নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতামত নিতেই রাজ্য সরকার এই বৈঠকের আয়োজন করেছে৷ ২৯ এপ্রিল মহাকরণে বিকাল ৪ টায় সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে হবে এই বৈঠক৷এই বৈঠকে প্রত্যেক রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে৷ সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আইনমন্ত্রী রতন লাল নাথ৷


আইনমন্ত্রী আরও জানিয়েছেন, এই বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ উপস্থিত থাকবেন থাকবেন বিরোধী দলনেতা, মুখ্য সচিব, উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী সভার কয়েকজন প্রতিনিধি, স্বাস্থ্য সচিব, অর্থ দপ্তরের সচিব, খাদ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা৷ মোট আঠারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের প্রতিনিধি পাঠানোর জন্য৷ সেই সাথে অনুরোধ করা হয়েছে দলের প্রতিনিধিরা যাতে লিখিত ভাবে তাদের বক্তব্য পেশ করেন৷


কোভিড-১৯ এবং লকডাউন পরবর্তীতে কি কি করনীয় এবং অন্যান্য দলের কি ধরনের পরামর্শ রয়েছে তা বৈঠকে আলোচনা হবে৷ প্রত্যেক দলের সভাপতি বা সম্পাদক এই বৈঠকে যাতে অংশ নেন তাব জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ সর্ব দলীয় বৈঠক থেকে প্রাপ্ত মতামত গুলি সরকার পরবর্তী সময়ে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে৷ আইনমন্ত্রী রতন লাল নাথ জানান, সচিবালয়ের ২ নং কনফারেন্স হলের আসন সংখ্যা ষাট৷ কিন্তু, সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে যতটা সম্ভব কম সংখ্যক লোকজনই বৈঠকে আমন্ত্রীত৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top