News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৬০ ঘণ্টার জন্য সম্পূর্ণ লকডাউন ওডিশার তিনটি জেলা
Image

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৬০ ঘণ্টার জন্য সম্পূর্ণ লকডাউন ওডিশার তিনটি জেলা

ভুবনেশ্বর, ২৪ এপ্রিল (হি. স.) : করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওড়িশার তিনটি জেলায় ৬০ ঘণ্টার সম্পূর্ণ লকডাউন জারি করল সেখানকার সরকার । কারণেই জজপুর, ভদ্রক ও বালাসোরে এই লকডাউন জারি করা হয়েছে । বৃহস্পতিবার রাত ১০ টা থেকে এই ৬০  ঘণ্টার সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে ।

৬০ ঘণ্টার সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণার পর থেকে ওড়িশার মুখ্য সচিব অসিত ত্রিপাঠী জানান, “গত পাঁচ দিনে ২৯ জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । যার মধ্যে 28 জন বালাসোর, ভদ্রক ও জজপুরের বাসিন্দা । তাই এই জেলাগুলিতে সংক্রমণ ঠেকাতে উচ্চস্তরের প্রস্তুতি শুরু করতেই হবে । “মুখ্য সচিব বলেন, “এটা অনেকটা কারফিউয়ের মতো হবে । কেউ এই সময়সীমার মধ্যে বাড়ি থেকে বেরোতে পারবে না । যদিও জরুরি পরিষেবা হিসেবে নির্দিষ্ট কিছু ওষুধের দোকান খোলা থাকবে । পাশাপাশি এই জেলাগুলি বা অন্যান্য জেলাগুলি মাধ্যমে জাতীয় সড়কে সামগ্রী আমদানি-রপ্তানিতে কোনও বিধিনিষেধ থাকবে না ।”ওড়িশার এই তিনটি জেলায় নমুনা পরীক্ষার হার তিন গুণ বৃদ্ধি করা হবে । পাশাপাশি এই জেলার অন্যান্য কোরোনা আক্রান্তদের হদিস পেতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে সরকার । এমনকী, মানুষের পারস্পরিক যোগাযোগের উপরও নজর রাখা হচ্ছে । তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ থেকে যারা ফিরেছেন তাঁদের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেশি । আর তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে । পাশাপাশি যাঁরা সম্প্রতি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ফিরেছেন তাঁদের চিহ্নিত করার জন্য পঞ্চায়েত প্রধানদের বলা হয়েছে । সম্প্রতি যাঁরা অন্য রাজ্য থেকে ফিরেছেন তাঁরা যদি নিজে থেকে সামনে না আসেন তাহলে আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top