News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ওপর গুরুত্ব দিলেন সোনিয়া গান্ধী
Image

করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ওপর গুরুত্ব দিলেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। সোনিয়া গান্ধীর নেতৃত্বে হওয়া এই বৈঠকে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবি করেন যে কেন্দ্রের তরফে করোনা মোকাবিলায় পর্যাপ্ত সহযোগিতা মিলছে না। বৈঠকে করোনা মোকাবিলায় কি রণকৌশল নেওয়া হবে। সে বিষয়ও আলোচনা হয়।

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জানিয়েছেন, করোনা মোকাবিলায় একাধিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়াটা প্রয়োজন।এর মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে যাওয়াটা একান্ত জরুরী। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে হবে। বৈঠকে উপস্থিত দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, করোনা মোকাবিলায় করুণা থাকাটা প্রয়োজন। আক্রান্ত রোগীর সঙ্গে মানবিক আচরণ করাটা বাঞ্ছনীয়। পরিযায়ী শ্রমিকদের শারীরিক পরীক্ষা করার পর তাদেরকে নিজেদের গ্রামে পাঠানো উচিত।প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্টনি জানিয়েছেন, দেশে ফিরে আসা প্রবাসী ভারতীয়দের বিপুল পরিমানে টেস্টিং করাটা প্রয়োজন। কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top