News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় লেলিনের জন্মজয়ন্তি
Image

যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় লেলিনের জন্মজয়ন্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ লেলিনের ১৫১তম জন্মজয়ন্তী বুধবার সিপিআইএম সদর বিভাগীয় অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ সদর জেলা সম্পাদক পবিত্র কর লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবিত্রবাবু বলেন, সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন লেলিন৷ তিনি ছিলেন সমাজতন্ত্রের প্রথম রূপকার৷ মার্কসবাদকে ভিত্তি করে কি করে মানব সমাজের ধনী দরিদ্রদের বিভাজন দূর করে তিনি সমাজতন্ত্রের জন্য দায়িত্ব পালন করে গেছেন৷ মহামতি লেলিনের ১৫১তম জন্মদিন সিপিআইএমের রাজ্য কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে গৌতমবাবু বলেন, সমাজতন্ত্র মানে এমন একটা ব্যবস্থা যাতে মানুষে মানুষে কোন শোষণ বিভেদ নেই৷ সেই চিন্তাধারা নিয়েই রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল৷


সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম নেতা মহামতি লেলিনের জন্মদিন উপলক্ষ্যে বুধবার ডিওয়াইএফআই রাজ্যের ১৩টি ব্লাডব্যাঙ্কে একযোগে রক্তদান শিবির সংগঠিত করেছে৷ আগরতলা শহরের আইএলএস, আইজিএম, জিবি এবং টিএমসির ব্লাডব্যাঙ্কে সদর বিভাগের পক্ষ থেকে রক্তদান করাহয়৷ রাজ্যে রক্তের যে ব্যাপক সঙ্কট সৃষ্টি হয়েছে সেই সঙ্কট মোকাবিলা ও মানুষের পাশে দাঁড়াতেই লেলিনের জন্মদিনে রক্তদান সংগঠিত করা হচ্ছে৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব অভিযোগ করছেন আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদাতাদের মাস্ক নেই অজুহাতে হাসপাতালে ঢুকতে দিচ্ছে না৷ মুখে কাপড় বা রুমাল দিয়ে আচ্ছাদন দিয়ে ঢুকতে দিচ্ছে না৷ তাতে রক্তদাতারা উৎসাহ হারাচ্ছে৷


লকডাউন এর মধ্যেও যথাযোগ্য মর্যাদায় লেলিনের জন্মদিন পালন করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি৷ বুধবার সকালে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির অফিস গৃহে দলীয় পতাকা উত্তোলন এবং লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে লেলিনের ১৫১তম জন্মদিন পালন করা হয়৷ লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বিধায়ক মবশ্বর আলি, সিপিআইএম নেতা কান্তিলাল দেব, অরুণাভ সরকার সহ আরো অনেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top