News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল মিস করছেন কলকাতা নাইটরাইডার্সের মালিক শাহরুখ খান
Image

আইপিএল মিস করছেন কলকাতা নাইটরাইডার্সের মালিক শাহরুখ খান

মুম্বই, ২১ এপ্রিল (হি. স.): আইপিএল মিস করছেন কলকাতা নাইটরাইডার্সের মালিক শাহরুখ খান ৷ করোনার কারনে লক ডা উনে বন্ধ প্রায় সব ধরনের খেলাধুলা । এই অবস্থায় টুইটারে অনেক আইপিএল প্রেমীই কিং খানকে টুইট করে জানতে চাইছেন আইপিএল বন্ধে তিনি কেমন রয়েছেন? এমন একটি প্রশ্নের জবাবে নাইটরাইডার্সের মালিক জানান তিনি আইপিএল মিস করছেন ।

করোনা সংক্রমণ রুখতে সারা বিশ্বে বন্ধ হয়ে গিয়েছে খেলাধূলো৷ আপাতত স্থগিত রাখা হয়েছে বিশ্বের সবচেয় বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল৷ বিসিসিআই-এর মিলিয়ন ডলার বেবি এই টুর্নামেন্ট ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে অনিশ্চয়তার মুখে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ। এমন অবস্থাতেই আইপিএল নিয়ে মুখ খুললেন কিং শাহরুখ খান। আইপিএল মিস করছেন কলকাতা নাইটরাইডার্সের মালিক৷

মেশ শ্রীবাস্ত নামে আইপিএল প্রেমী টুইটারে লিখেছেন, ‘এই ভাইরাস না-থাকলে এখন আইপিএলে সিএস-কে শেষ চারের যোগ্যতা নির্ণয় করে ফেলত। দিল্লি ক্যাপিটালস হয়তো আউট হয়ে যেত। সানরাইজার্স হায়দরাবাদ কোয়ালিফাই করার বিষয়ে আত্মবিশ্বাসী থাকত। রাজস্থান রয়্যালস সবাইকে চমকে দিয়ে দারুণ পজিশনে থাকত। কেকেআরও ভালো পজিশনে থাকত। মুম্বই ইন্ডিয়ান্স সেমিফাইনালে উঠতে সব ক’টি ম্যাচ জেতার কথা ভাবত। আর আইসিবি হয়তো সবকটা ম্যাচ হারতে থাকত।’

এরপর রমেশ শ্রীবাস্তের রিটুইট করে কিং খান লেখেন, ‘অনিশ্চিত আইপিএলের খামখেয়ালিপনা ভীষণ মিস করছি।’ নাইট মালিককে অবশ্য সূক্ষ খোঁচাও হজম করতে হয়েছে টুইটার ব্যবহারকারীদের পক্ষ থেকে। তারপরেই শাহরুখ সেই ব্যবহারকারীকে জানিয়ে দেন, তিনি আইপিএল কতটা মিস করেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top