News Flash

  • Home
  • Uncategorized
  • ঝুকিপূর্ণ অবস্থায় অমরপুর ফায়ার স্টেশন, নীরব দপ্তর
Image

ঝুকিপূর্ণ অবস্থায় অমরপুর ফায়ার স্টেশন, নীরব দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ যারা দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের জীবনই এক প্রকার ভয়ের মধ্য দিয়ে কাটছে৷ বড়সড় বিপদের আশঙ্কা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে অমরপুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ অমরপুর অগ্ণি নির্বাপক দপ্তরের বিল্ডিংটি আজ থেকে ৩০বৎসর আগে তৈরী করা হয়েছিলো বর্তমানে বিল্ডিংটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ধবসে পরছে বিল্ডিংয়ের প্লাস্টার৷


বর্তমানে পুরো বিল্ডিংটির মধ্যে দেখা দিয়েছে ফাটল৷ জানা যায় কিছুদিন বাদে বাদে বিল্ডিং থেকে পলেস্তরা খসে খসে পরছে৷ শনিবার রাতে ব্যারাকে কর্মীরা যখন ঘুমন্ত অবস্থায় ছিলো , তখন বিল্ডিংয়ের ছাদ থেকে প্লাস্টার খসে পরে দুই কর্মীর বিছানার মাঝে৷ তাতে আতঙ্কিত হয়ে পরে ব্যারাকের অন্যান্য কর্মীরা৷ দপ্তরের এক কর্মী আরো জানান বৃষ্টির সময় মাটি ভেজার আগে তাদের রুমে জল পরে ভেসে যায়৷


পাশাপাশি এই বিল্ডিংটির ইলেকট্রিক লাইনের অবস্থা বেহাল৷ দপ্তরের এক কর্মী জানান নিরাপদে কাজ করতে সরকার যেন নজর দেয়৷ সবমিলিয়ে বিভিন্ন সমস্যার মধ্যদিয়ে নিজেদের জীবন মৃত্যুর কাছে বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ অতিসত্বর বিকল্প ব্যবস্থা না করলে যে কোনো সময় বিপদের সন্মুখিন হতে হবে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের তা বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top