News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে স্থানান্তরিত বাজার জলে টইটম্বুর, নেই বিকিকিনি, চিন্তিত দোকানীরা
Image

শান্তিরবাজারে স্থানান্তরিত বাজার জলে টইটম্বুর, নেই বিকিকিনি, চিন্তিত দোকানীরা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ এপ্রিল৷৷ শান্তিরবাজার মাছ বাজার ও মাংস বাজার স্থানান্তরিত করায় বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের৷ শান্তির বাজারে লোকজনদের ভীড় কমাতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলারজন্য সব্জী বাজার ও মাছ, মাংস বাজার স্থান পরিবর্তন করা হয়েছে৷


এর মধ্যে সব্জী বাজার শান্তিরবাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে নেওয়া হয়েছে ও মাছ, মাংস বাজার শান্তিরবাজার রামঠাকুর আশ্রম সংলগ্ণ নদীর পাড়ে স্থানান্তরিত করা হয়েছে৷ কিন্তু এই জায়গায় পরিকাঠামো দিক দিয়ে ঠিক না থাকার কারনে অল্প বৃষ্টিতে জলমগ্ণ হয়ে আছে৷ যার ফলে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে৷ এই নিয়ে মাংস বিক্রেতারা সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন৷ ব্যবসায়ীরা চাইছেন সকলে বাজার করতে যেন সুবিধা হয় প্রসাশন এমনটাট উদ্দ্যোগ গ্রহন করুক৷


বিশালগড় সংযোজন ঃ লক ডাউনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্রামগঞ্জ বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়৷ নিরব দর্শক প্রশাসন৷ সিপাহিজলা জেলার জেলা সদর বিশ্রামগঞ্জ বাজারের রবিবার ছিল সাপ্তাহিক বাজার বার৷ এইদিন বাজার মিলে অন্যান্য দিনের ন্যায়৷ লক ডাউনের কোন আইন সেখানে মানা হয়নি৷


বাজারে ছিল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়৷ ছিল না কোন শৃঙ্খলা৷ ছিল না সামাজিক দূরত্ব নামে কোন বালাই৷ এক সাথে দুই বা তিন নয় জড়ো হয়েছে বহু লোক৷ করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে মুখে মাস্ক লাগানো বাধ্যতা মূলক করা হয়৷ কিন্ত এইদিন বাজারে আসা অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মুখে ছিল না মাস্ক৷ এক কথায় সবকিছু ছিল প্রশাসনের নিয়েন্ত্রনের বাইরে৷ বাজারের চিত্র দেখলে মনে হবে না লক ডাউনের মধ্যে এই বাজার মিলেছে৷ বাজারে আশা এক ক্রেতা নিজেই জানান বাজারে যথেষ্ট লোকের ভিড়৷ বাজারে আশা ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না৷ প্রশাসনের নির্দেশও মানা হচ্ছে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top