News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, উত্তেজনা মতিনগরে
Image

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, উত্তেজনা মতিনগরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ এপ্রিল৷৷ শনিবার গভীর রাতে আমতলী থানাধীন কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে যায়৷ এই সুযোগে মতিনগর এলাকার এক যুবক উশৃংখল ব্যক্তি সেই গৃহবধূর ঘরে প্রবেশ করে৷ পরবর্তী সময়ে গৃহবধূ বিষয়টি টের পায়৷


অভিযোগ তখনই গৃহবধূর মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ তার চিৎকারে গৃহবধূর শাশুড়ি এগিয়ে আসলে গৃহবধুর গলায় ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করে সেই যুবক৷ গৃহবধুর মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে৷ তাছাড়া গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে৷ পরে রবিবার প্রভাবশালী ওই ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা হয়৷ ঘটনাস্থলে যায় পুলিশ৷ এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি তুলেছে৷ জানা যায় গৃহবধূর স্বামী সৌদি আরবে থাকেন৷ বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পলাতক৷ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে৷ গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top