News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটির মণীষ তিবড়েওয়াল-সহ অসমে আরও পাঁচজন করোনা-মুক্ত, ছুটি হাসপাতাল থেকে
Image

গুয়াহাটির মণীষ তিবড়েওয়াল-সহ অসমে আরও পাঁচজন করোনা-মুক্ত, ছুটি হাসপাতাল থেকে

গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : করোনা ভাইরাসে আক্ৰান্ত গুয়াহাটির স্পেনিশ গার্ডেনের বাসিন্দা মণীষ তিবড়েওয়ালকে সম্পূর্ণ সুস্থ বলে শনিবার তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এছাড়া মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতাল থেকে আরও চার করোনা-আক্রান্তকে আজ ছেড়ে দেওয়া হয়েছে।  

বিলাসী আবাসন স্পেনিশ গার্ডেনের বাসিন্দা মণীষ তিবড়েওয়াল (৪৬)-কে সম্পূর্ণ করোনা-মুক্ত বলে মেডিক্যাল বোর্ড সুপারিশ করেছে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে আজ স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকাকে সঙ্গে নিয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তাঁকে বরণ করেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সেখানে তিনি তাঁকে ফলমূলের একটি সুসজ্জিত ঝাঁপি উপহার দিয়ে স্বাগত জানান। গত ১ এপ্ৰিল হাসপাতালে ভরতি হয়েছিলেন মণীষ। পাঁচদিনের মধ্যে তাঁর নমুনা দুবার পরীক্ষা হয়। ৮, ৯, ১৭ এবং ১৮ এপ্ৰিল, প্রতিটি পরীক্ষায় রেজাল্ট আসে নেগেটিভ। আজও তাঁকে ডিসচার্জ করার আগে যাবতীয় পরীক্ষা করা হয়েছে, রেজাল্ট আশানুরূপ আসে। বুকের এক্স-রে রিপোর্টও নর্মাল আসে। তবে আজ ছুটি দেওয়া হলেও আগামী ১৪ দিন তাঁকে মেডিক্যাল কলেজের পেয়িং ক্যাবিনে কোয়ারেন্টাইনে রেখে ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হবে। কেননা স্পেনিশ গাৰ্ডেন এ মুহূর্তে কনটেইনমেন্ট জোন হিসেবে রয়েছে। কনটেইনমেন্ট জোন প্রত্যাহার হলেই তাঁকে তাঁর ফ্ল্যাটে যেতে দেওয়া হবে। জানিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

এদিকে, মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতাল থেকেও আজ আরও চার করোনা-আক্রান্ত রোগী যথাক্ৰমে আশরফ আলি, মহম্মদ শাহরুখ, জামিলা খাতুন এবং মফিজ উদ্দিনকে ছুটি দেওয়া হয়েছে। তাঁদের ১০ এপ্ৰিল, ১১ এপ্ৰিল, ১৬ এপ্ৰিল, ১৭ এপ্ৰিল এবং ১৮ এপ্ৰিলের নমুনা পরীক্ষার রিপোৰ্ট নেগেটিভ এসেছে বলে জানান মন্ত্ৰী ড. শর্মা। এই চার রোগীর বুকের এক্স-রে রিপোৰ্টও নৰ্মাল এবং ব্লাড সেম্পলেও কোনও অসঙ্গতি নেই। তাই আজ তাঁদের বিদায় দেওয়া হয়েছে। তবে তাদেরও আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ডাক্তারদের তত্ত্বাবধানে থাকতে হবে। মন্রীে  এই চারজনের হাতেও ফলমূলের ঝাঁপি তুলে দিয়ে সুস্বাস্থ্য কামনা করেছেন।

মন্ত্রী হিমন্তবিশ্ব জানান, আগামীকাল লখিমপুর এবং সোনাপুর হাসপাতাল থেকে আরও দুই করোনা-আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হবে। তাঁদের সব রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, অসমে মোট ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল ১২ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত ১৭ জন রোগী আরোগ্য লাভ করেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top