News Flash

  • Home
  • Uncategorized
  • অসম করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ বিজয়ী হবে, দাবি মুখ্যমন্ত্ৰী সর্বানন্দের
Image

অসম করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ বিজয়ী হবে, দাবি মুখ্যমন্ত্ৰী সর্বানন্দের

ওদালগুড়ি (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল শনিবার ওদালগুড়িতে এসে জেলার কোভিড-১৯ সংক্রমণ প্ৰতিরোধে প্রশাসনিক প্ৰস্তুতি পৰ্যবেক্ষণ করেছেন। জেলার সার্বিক পরিস্থিতি পৰ্যালোচনা করে সোনাইগাঁও কোয়ারেন্টাইন সেন্টার পরিদৰ্শন করে সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

সোনাইগাঁও কোয়ারেন্টইন সেন্টার পরিদৰ্শন করে মুখ্যমন্ত্রী সনোয়াল বলেন, রাজ্য সরকার করোনা ভাইরাস প্ৰতিরোধে প্ৰয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে। তাই অসমে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ বিজয়ী হবে বলে দাবি করেছেন তিনি।

এদিকে, আজ জেলায় অবস্থিত চা বাগানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ করছেন দেখেও সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক পরার ওপর গুরুত্ব প্রদান করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি চা শ্ৰমিকদের জন্য আজ ৫০ হাজার মাস্ক দিয়েছেন।

এখানে উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে আটক অসমের বাসিন্দাদের সুরক্ষাজনিত বিষয়ে নজর দিতে তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন। এর মধ্যে গুজরাট, মহারাষ্ট্ৰ, কৰ্ণাটক, কেরালা ইত্যাদি রাজ্য রয়েছে। ওদালগুড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্ৰী রিহন দৈমারি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top