News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারিছড়ায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পঞ্চাশোর্ধ ব্যক্তি
Image

বাজারিছড়ায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পঞ্চাশোর্ধ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ এপ্রিল৷৷ পার্শবর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন শিবেরগোল এলাকায় পাশবিক ঘটনা৷এক নরপশুর লালসার শিকার নাবালিকা কন্যা৷এলাকা জুড়ে টানটান উত্তেজনা৷চলিত লকডাউনের মধ্যেই করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন শিবেরগোলে ঘটে গেল এক পাশবিক জঘন্যতম নাবালিকা ধর্ষণ জনিত ঘটনা৷এ ঘটনায় এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ঘটনার পর পুলিশ তদন্তে নেমে এ কান্ডে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে৷ পাশাপাশি ধর্ষিতাকে উদ্ধার করে মেডিকেল চেকআপের জন্য করিমগঞ্জ সিভিল হসপিট্যালে প্রেরণ করেছে৷


জানা গেছে শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ স্থানীয় পঞ্চম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা কন্যা শিবেরগোল মহাবীর পাব্লিক হাইসুকলের সম্মুখের এক মোদীর দোকান থেকে কিছু একটা কিনতে গেলে ঘটে বিপত্তি৷এ সময়ে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে দোকান মালিক মুন্না কানু(৫১) উক্ত নাবালিকাটিকে বলপূর্বক ভাবে ধর্ষণ করে বলে অভিযোগ৷এদিকে ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে সবকিছু নিজের মাকে খুলে বললে বিষয়টি তাৎক্ষনিক ভাবে সর্বত্র জানা জানি হয়ে যায়৷এতে গোটা এলাকা জুড়ে প্রতিবাদের আগুন ঝলসে পড়ে৷পরে বিষয়টি নিয়ে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মুন্নার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷

এমন খবরে দলবল নিয়ে সরজমিনে তদন্তে নামেন বাজারিছড়া থানার ওসি নির্মলকান্তি দে৷তিনি এসে নানা কসরৎ করে অভিযুক্তকে পাঁকড়াও করতে সক্ষম হন৷এদিকে বিষয়টি নিয়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার অন্যতম সদস্য তরুণ সিনহা জানান যে এমন পাশবিক ঘটনায় জড়িত ব্যাক্তিকে কিছুতেই ছাড় দেওয়া যায় না৷ওদের মত লোক গোটা সমাজ ও জাতীর কাছে এক কলঙ্ক৷তার উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি৷অন্যতায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কর্মিরা গনতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের পথে পা বাঁড়াতে প্রস্তুত বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন৷


এ মর্মে ওসিকে প্রশ্ণ করলে তিনি জানান যে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে আটকের পাশাপাশি ধর্ষিতাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হসপিট্যালে ভর্তি করেছেন৷আগামিকাল অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে৷মেডিকেল রিপোর্ট হাতে আসার পরই পুলিশ পরবর্তি পদক্ষেপ গ্রহন করবে৷এদিকে এ ঘটনায় অভিযুক্ত মুন্না কানুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷তবে জানা গেছে মুন্না কানু বিবাহিত এবং নিজের এক কন্যা সন্তানকে বিয়েও করিয়েছে৷তাই স্বাভাবিক ভাবে এই বয়ষে মুন্নার এমন কান্ডকে এলাকার জনগন ধিক্কার জানিয়েছেন৷এদিকে এ ঘটনায় যাতে দুটি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা না ছড়ায় সেজন্য অকুস্থলে পুলিশ মুতায়েন করা হয়েছে৷বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকার খবর পাওয়া গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top