News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবীণ সিপিআইএম ও ট্রেড ইউনিয়ন নেতা পীযূষ নাগের জীবনাবসান
Image

প্রবীণ সিপিআইএম ও ট্রেড ইউনিয়ন নেতা পীযূষ নাগের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ প্রবীণ সিপিআইএম এবং ট্রেড ইউনিয়ন নেতা পীযূষ নাগের জীবনাবসান হয়েছে৷ পীযুষ নাগের প্রয়াণে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী গভীর শোক প্রকাশ করেছে৷ সকালে তিনি আগরতলার জয়নগরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর৷

মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভ হিসেবে কাজ করার সময় ১৯৭০ দশকের গোড়ায় তিনি সিআইটিইউ এবং পরবর্তী সময় সিপিআইএম’র সংস্পর্শে আসেন৷ ১৯৭৩ সালে তিনি সিপিআইএম’র সদস্যপদ পেয়েছিলেন৷ তিনি দীর্ঘ সময় সিআইটিইউ’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং পরবর্তী সময় কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন৷ ছিলেন সিআইটিইউ’র সর্বভারতীয় কার্যকরী কমিটির সদস্য৷ তিনি সিপিআইএম রাজ্য কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন৷ বিভিন্ন ট্রেডের শ্রমিকদের জীবন-জীবিকার নানান সমস্যা নিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন৷ গণআন্দোলন ও শ্রেণি আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারিতে৷ অসুস্থতা ও বয়সের কারণে ২০১৮ সালে তিনি সিপিআইএম রাজ্য কমিটি থেকে অব্যাহতি নেন৷ মৃত্যুর দিন পর্যন্ত তিনি পার্টির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন৷ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কমরেড পীযূষ নাগের অবসান রাজ্য সম্পাদকমণ্ডলী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে৷ তাঁর পরিবার-পরিজনদের শোক ও সমবেদনা জানাচ্ছে৷


চলে গেলেন প্রবীণ সিট্যু নেতা পীযূষ নাগ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন৷ শয্যাশায়ী হয়ে পড়েছিলেন৷ সবকিছু সত্ত্বেও প্রিয়জনের প্রয়াণ মেনে নেওয়া কঠিন৷ মর্মান্তিক৷ বেদনাদায়ক৷ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ তিনি পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন৷ উল্লেখ্য, তিনি মেডিকেল রিপ্রেজেনটেটিভ ছিলেন৷ পোশাক-পরিচ্ছদে ছিলেন টিপ্টপ্৷ কথাবার্তায় ছিলেন মার্জিত৷ নিজের পেশায় কাজ করতে গিয়েই ত্রিপুরায় সিআইটিইউ’র সংস্পর্শে আসেন৷ তৎকালীন সময়ে ত্রিপুরার বামপন্থী শ্রমিক আন্দোলনের মুখ ও মুখ্যব্যক্তিত্ব বীরেন দত্তের সান্নিধ্যে আসেন৷ স্বতঃপ্রণোদিতভাবে বীরেন দত্তের কাছেই বেসরকারি সংস্থার কাজ ছেড়ে দিয়ে শ্রমিক আন্দোলন ও সংগঠন গড়ে তোলার কাজে নিজেকে সর্বক্ষণের কর্মী হিসাবে যুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেন৷ গৃহীত হলো তাঁর প্রস্তাব৷ শুরু হলো নতুন পথে যাত্রা এবং একই সাথে জীবনের ভিন্ন অধ্যায়৷ সিআইটিইউ’র কাজে মনপ্রাণ ঢেলে দিলেন৷ সিআইটিইউ’র রাজ্য কর্মস্থল অত্যন্ত আন্তরিকতার সাথে ঢেলে সাজিয়ে ও গুছিয়ে তুলেছিলেন৷


এই কর্মস্থল ছিল তাঁর প্রাণ৷ সংগঠনের সর্বোচ্চস্তরে নিজের দক্ষতা ও কর্মগুণে অধিষ্ঠিত হলেও সংগঠনের অনুমোদিত ও সান্নিধ্যে আসা বিশেষ করে ছোট সংগঠন সমূহকে বিশেষ গুরুত্ব দিয়ে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে পরিচর্যা করতেন৷ আন্তর্জাতিকস জাতীয় ও রাজ্যের শ্রম আইন ছিল প্রায় তাঁর নখদর্পণে৷ শ্রমিক মালিক বিরোধ মীমাংশায়, ত্রিপক্ষীয় সভায়, শ্রমিকদের স্বার্থের জাগ্রত প্রহরি হিসাবে তাঁর উপস্থিতি ছিল একান্ত আবশ্যক৷ বিরোধের সুনিপুন মীমাংশায় সমাদ্রিত ছিলেন সকলের কাছে৷ শ্রমজীবীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিপত্র তৈরি, কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্মারকপত্র তৈরিতে মুন্সীয়ানার স্বাক্ষর রেখেছেন৷ অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতৃত্ব এ কাজে সাহায্যের প্রশ্ণে তাঁর উপর ছিলেন প্রায় পুরোমাত্রায় নির্ভরশীল৷ শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট কোন কাজকেই তিনি ছোট মনে করতেন না৷ এমনকি শ্রমিকদের ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা সুরাহাতে নিতেন আন্তরিক ভূমিকা৷ সবমিলিয়ে তাঁর মতো যোগ্য-দক্ষ এবং শ্রমজীবীদরদি নেতার অনুপস্থিতি বিশেষ করে বর্তমান জটিল পরিস্থিতিতে অনুভব হতে বাধ্য৷ তাঁর শূন্যতা পূরণে শ্রমিক আন্দোলনের নবীন কর্মীদের আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে৷ এটাই হবে পীযূষ নাগের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা প্রদর্শন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top