News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : লকডাউন সম্পর্কিত বিধিনিষেধ
Image

কোভিড-১৯ : লকডাউন সম্পর্কিত বিধিনিষেধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সুুপারিশ অনুসারে ন্যাশনাল এগজেকিউটিভ কমিটি সমস্ত মন্ত্রক / রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে জানিয়েছে যে, লকডাউনকে ৩ মে, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এ সম্পর্কিত বিধিনিষেধও ০৩-০৫-২০২০ পর্যন্ত কার্যকর থাকবে৷ ২০ এপ্রিল, ২০২০ থেকে কিছু কিছু ক্ষেত্রে যেসব ছাড় দেওয়া হবে সেজন্যও সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ তাছাড়া লকডাউনের নিয়মাবলী বাস্তবায়নের জন্য সমস্ত জেলাশাসকদের জন্য যে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে তা নিম্নরূপ:


পাবলিক স্পেসের ক্ষেত্রে : ১) কর্মক্ষেত্র এবং বাড়ি থেকে বেরোলেই মুখ ঢেকে বেরোতে হবে৷ ২) কর্মক্ষেত্রে এবং পাবলিক প্লেস-এ পরিবহণের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা অনুসারে সামাজিক দূরত্ব নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কর্ত’পক্ষ৷ ৩) সংস্থা / পাবলিক প্লেস-এর কর্ত’পক্ষ ৫ বা ততোধিক মানুষের সমাগম হতে দেবেন না৷ ৪) বিবাহ অনুষ্ঠান ও দাহক্রিয়া সংক্রান্ত ব্যাপারে জেলা প্রশাসন নিয়ন্ত্রণ বজায় রাখবেন৷ ৫) পাবলিক প্লেসে থু থু ফেললে জরিমানা দিতে হবে৷ ৬) মদ, গুটখা, তামাক জাতীয় দ্রব্যাদি বিক্রি পুরোপুরি নিষিদ্ধ থাকবে৷


কর্মক্ষেত্রে : ৭) সমস্ত ধরনের কর্মক্ষেত্রে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে৷ ৮) কর্মক্ষেত্রে দুই শিফট-এর মধ্যে এক ঘন্টার ব্যবধান থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কর্মচারীদের দুপুরের খাওয়ার সময় ও আলাদা আলাদা হবে৷ ৯) বিভিন্ন রোগগ্রস্ত ৬৫ বছরের বেশি বয়সী লোক এবং ৫ বছরের কম বয়সী শিশু রয়েছে এমন অভিভাবকদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করা হবে৷ ১০) সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মচারীদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে উৎসাহিত করা হবে৷ ১১) বিভিন্ন শিফট-এর মধ্যে সমস্ত সংস্থা তাদের কর্মক্ষেত্রকে স্যানিটাইজ করবে৷ ১২) বড় আকারের বৈঠক নিষিদ্ধ থাকবে৷ উৎপাদনকারী সংস্থাদের জন্য : ১৩) সর্বসাধারণের দ্বারা ব্যবহৃত জায়গাগুলি ঘন ঘন পরিষ্কার করতে হবে এবং হাত ধোয়া বাধ্যতামূলক হবে৷ ১৪) দুই শিফট যেন কোনওভাবেই একই সময়ে উপস্থিত না হয় এবং ক্যান্টিন-এ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আলাদা আলাদা সময়ে খাবার ব্যবস্থা থাকবে৷ ১৫) স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্যাপক প্রচার করতে হবে৷


বিভিন্ন অফিস, কর্মক্ষেত্র, কারখানা ও অন্যান্য সংস্থায় পরিচালনাগত নির্দেশিকা : ১) সমস্ত কর্মক্ষেত্রের এলাকায় প্রবেশদ্বার, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন, সভাগৃহ / খোলা জায়গা / বারান্দা, ব্যাঙ্কার, পোর্টা ক্যাবিন, বিল্ডিং, বিভিন্ন সর’াম, লিফট, ওয়াশরুম টয়লেট সিংক, ওয়াটার পয়েন্ট, দেওয়াল ও অন্যান্য সারফেসকে মানুষের পক্ষে অক্ষতিকারক জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে৷২) বাইরে থেকে আসা কর্মীদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে৷ সেক্ষেত্রে এসব বাহনে মাত্র ৩০-৪০ শতাংশ প্যাসে’ার বসতে পারবে৷ ৩) কর্মক্ষেত্রে আসা সমস্ত যানবাহনকে স্পে করে জীবাণুমুক্ত করতে হবে৷ ৪) কর্মক্ষেত্রে ঢোকা ও বাইরে যাওয়ার সময় সবার শরীরের তাপমাত্রা থার্মাল পদ্ধতিতে পরীক্ষা করতে হবে৷ ৫) কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করতে হবে৷ ৬) সর্বসাধারণের ব্যবহৃত জায়গা এবং প্রবেশ ও নিকাশদ্বারে হ্যাণ্ডওয়াশ ও স্যানিটাইজার-এর (যথাসম্ভব টাচ ফ্রি) ব্যবস্থা রাখতে হবে৷ পর্যাপ্ত পরিমাণে এসবের ব্যবস্থা রাখতে হবে৷ ৭) কর্মক্ষেত্রে দুই শিফট-এর মধ্যে এক ঘন্টার ব্যবধান থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা সময়ে দুপুরের খাবার খেতে হবে৷ ৮) ১০ জনের অধিককে নিয়ে বৈঠক না করা৷ কাজের সময় বা বৈঠকের সময় কমপক্ষে ৬ ফুট দূরত্বে বসতে হবে৷ ৯) একসাথে ২/৪ জনের বেশি (সাইজ অনুযায়ী) লিফট ব্যবহার করতে দেওয়া হবে না৷ ১০) সিঁড়ি ব্যবহারে উৎসাহিত করা হবে৷ ১১) মদ, গুটকা, তামাক জাতীয় দ্রব্য ব্যবহার ও থু থু ফেলা নিষিদ্ধ৷ ১২) অপ্রয়োজনীয় কোনও ব্যক্তিকে আসতে দেওয়া হবে না৷ ১৩) কর্মক্ষেত্রের কাছাকাছি কোভিড-১৯ চিকিৎসার জন্য চিহ্ণিত হাসপাতালের তালিকা সবসময় কর্মক্ষেত্রে রাখতে হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top