News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন সুনিশ্চিত করতে মিজোরাম পুলিশকে অনুরোধ ত্রিপুরা সরকারের
Image

লকডাউন সুনিশ্চিত করতে মিজোরাম পুলিশকে অনুরোধ ত্রিপুরা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ লকডাউনের মধ্যেই মিজোরাম থেকে ত্রিপুরায় এসেছেন কয়েকজন রিয়াং শরণার্থী৷ তাই ত্রিপুরা পুলিশ এ-বিষয়ে মিজোরাম পুলিশকে লকডাউন চলাকালীন যাতায়াতে বিধিনিষেধ কঠোরভাবে পালনের বিষয়ে সুনিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে৷ এদিকে, মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তবে এখন পর্যন্ত তাদের করোনা আক্রান্তের কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিক৷


প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল মিজোরাম থেকে ত্রিপুরায় আসেন কয়েকজন রিয়াং শরণার্থী৷ তারা কাঞ্চনপুরের নাইসিংপাড়া শিবিরের বাসিন্দা৷ সূত্রের খবর, মিজোরাম থেকে গাড়ি করে তারা সাবওয়াল সীমান্ত পর্যন্ত আসেন৷ তার পর পাহাড়ি পথ পেরিয়ে তারা নাইসিংপাড়া শিবিরে গিয়ে ওঠেন৷
শরণার্থী শিবির সূত্রের খবর, ওই শরণার্থীদের করোনা সংক্রমিত নন বলে শংসাপত্র দেওয়া হয়েছে৷ সাথে তাদের ভ্রমণেও বিধিনিষেধ নেই বলে ছাড় দেওয়া হয়েছে৷ কিন্তু লকডাউনের মধ্যে কীভাবে তারা যাতায়াত করলেন সে-বিষয়ে ত্রিপুরা পুলিশ মিজোরাম পুলিশের কাছে জানতে চেয়েছে৷ কারণ, লকডাউনের সময় সাধারণ মানুষের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷


এ-বিষয়ে ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব সিং জানিয়েছেন, জঙ্গলের রাস্তা দিয়ে কয়েকজন রিয়াং শরণার্থী মিজোরাম থেকে ত্রিপুরায় এসেছেন৷ তারা ত্রিপুরার শরণার্থী শিবিরের বাসিন্দাঊ কাজের জন্য তারা মিজোরাম গিয়েছিলেন৷ এখন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, লকডাউন চলাকালীন সাধারণ মানুষের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ তাই ওই সব শরণার্থী মিজোরাম থেকে ত্রিপুরায় কীভাবে এসেছেন সে-বিষয়ে মিজোরাম পুলিশের ডিজি-র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ শুধু তা-ই নয়, আগামীদিনে এমন গতিবিধি এড়ানোর বিষয়টি সুনিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তাতে মিজোরাম পুলিশের ডিজি আশ্বস্ত করেছেন, আগামীদিনে এ-ধরনের গতিবিধি এড়ানোর জন্য কঠোর নজরদারি চালানো হবে, জানালেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি৷


এদিকে, স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, এ-বিষয়ে খবর পেয়ে স্বাস্থ্য কর্মীদের একটি টিম নাইসিংপাড়া শিবির সফর করেছেন৷ সেখানে মিজোরাম থেকে সম্প্রতি ত্রিপুরায় এসেছেন এমন ৩৫ জনকে চিহ্ণিত করেছেন তাঁরা৷ তবে তাদের মধ্যে করোনা আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ তাই তাদের শরণার্থী শিবিরে নিজ নিজ আবাসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top