News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাবাড়ি চা বাগানে উদ্ধার নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ
Image

দুর্গাবাড়ি চা বাগানে উদ্ধার নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাঙাছড়ায় কিশোরীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধারের মাসাধিককালের মধ্যেই পুনরাবৃত্তি হল দুর্গাবাড়ি চা বাগান এলাকায়৷ শুক্রবার সকালে ১৩ বছরের এক নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে বাগানে৷ ঘটনার প্রকৃত কারণ নিয়ে পুলিশ ধন্দে পড়েছে৷ এনসিসি এসডিপিও প্রিয়ামাধুরি মজুমদার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে লকডাউনের মধ্যে এ-ধরনের ঘটনা জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে৷


ঘটনা সম্পর্কে এনসিসি এসডিপিও বলেন, দুর্গাবাড়ি চা বাগান এলাকায় গ্রিন টাচ রিসোর্ট-এর পাশে খালি জায়গায় আজ সকালে এক নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, নিজ বাড়ি থেকে ১০০-১৫০ মিটার দূরে ওই নাবালিকার মৃতদেহ পড়েছিল৷ তাঁর কথায়, এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি৷ তবে মৃতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ প্রাকৃতিক কাজ করার জন্য ঘর থেকে বেরিয়েছিল নাবালিকাটি৷ কিন্ত অনেক সময় পেরিয়ে গেলেও সে ঘরে ফিরে না আসায় তার বাবা-মা খোঁজাখুজি শুরু করেন৷ তিনি জানান, বাড়ি থেকে ১০০-১৫০ মিটার দূরে গিয়েই মেয়ের অগ্ণিদগ্দ মৃতদেহ দেখতে পান তার বাবা-মা৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর আসে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


এনসিসি এসডিপিও-র কথায়, কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে মৃতের পরিবারের সদস্যরা কিছু বলতে পারছেন না৷ ফলে ঘটনাটি খুন, নাকি আত্মহত্যা, তা তদন্ত না করা পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না৷ কিন্ত সাতসকালে নাবালিকার অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনা যথেষ্ট রহস্যজনক বলেই মনে করা হচ্ছে৷ সাথে নানা প্রশ্ণও উঠেছেঊ কারণ, মাসাধিককাল আগে মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন রাঙাছড়ার খালি জমিতে কিশোরীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি৷ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে নানা প্রশ্ণ ওঠা স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top