News Flash

  • Home
  • Uncategorized
  • কাউকে ছাঁটাই করা হবে না, কর্মীদের আশঙ্কা দূর করে জানাল টিসিএস
Image

কাউকে ছাঁটাই করা হবে না, কর্মীদের আশঙ্কা দূর করে জানাল টিসিএস

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): করোনা আবহে চাকরি হারানর ভয়ে এক শ্রেণির মানুষ। তবে নিজেদের কর্মীদের সেই আশঙ্কা দূর করে দিল দেশের বৃহত্তম সফটওয়্যার এক্সপোর্টার টিসিএস । টাটা গোষ্ঠীর এই সংস্থা জানিয়েছে, এই সময় কাউকে ছাঁটাই করা হবে না। তবে এই বছর কোনরকম বেতন বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে টিসিএস ।

দেশের বৃহত্তম সফটওয়্যার এক্সপোর্টার টিসিএস জানিয়েছে, ৪.৫ লক্ষ কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না, তবে এই বছর কোনরকম বেতন বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি টাটা গোষ্ঠীর এই সংস্থা জানিয়েছে, ৪০০০০ জনকে নিয়োগ করার যে অফার দেওয়া হয়েছিল তাদের প্রতি প্রতিশ্রুতি রাখার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ। যেখানে বেশ কিছু ব্লু চিপ কোম্পানি এখন নতুন নিয়োগের ব্যাপারে ফের পর্যালোচনা করছে।

টিসিএসের এমডি তথা সিইও রাজেশ গোপীনাথ বলেছেন, যাদের যাদের অফার করা হয়েছিল তাদের প্রত্যেককেই নেওয়া হবে। কোনরকম ছাটাই করা হবে না। এই সংকটকালে কর্মীদের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। তবে তিনি এও জানিয়েছেন, এই বছর বেতন বাড়ানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থান চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রামানিয়াম জানিয়েছেন, বর্তমানে ভারতের কর্মরত কর্মীসংখ্যা ৩.৫৫ লক্ষ এবং এদের ৯০ শতাংশ এখন কাজের জায়গা সঙ্গে সংযুক্ত থেকে ক্লায়েন্টদের পরিষেবা দিচ্ছে। তিনি আরও জানান, লক্ষ্য করা গিয়েছে সংস্থার অ্যাসোসিয়েটদের বাড়ি থেকে কাজ করার এই নয়া মডেলে উৎপাদনশীলতা বেড়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top