News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবান গাছ কাটার সময় বড়মুড়ায় হাতেনাতে পাকড়াও দুই বনদস্যু
Image

মূল্যবান গাছ কাটার সময় বড়মুড়ায় হাতেনাতে পাকড়াও দুই বনদস্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বড়মুড়া থেকে দুই বন দস্যুকে আটক করল বন দপ্তরের কর্মীরা৷ এদিন চম্পকনগর রেঞ্জ অফিসের অফিসার খবর পেয়ে যান বড়মুড়ার নারাংবারির চাম্পাবাড়ি প্রলয়বস্তী পাশের জঙ্গলে৷


সেখানে গিয়ে দেখতে পান দুই বন দস্যু গাছ কাটছে৷ তাদের আটক করে বন কর্মীরা৷ তবে আরো একজন বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়৷ উদ্ধার হয় দুটি হ্যান্ড স মিল৷ আটক দুজন বন দস্যু আসামের বাসিন্দা৷ এদের নাম ধনেশ্বর নার্জারি ও কেশব বসুমতী৷ অপর জনের নাম জানা যায়নি৷ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বনকর্মীরা মুল পান্ডার নাম পায়৷ সেই মোতাবেক জিরানীয়া মাধববাড়ির বাসিন্দা অজিত দেববর্মার বাড়িতে অভিযান চালায় বনকর্মীরা৷ তার বাড়ি থেকে উদ্ধার হয় হ্যান্ড সুইং মেশিন৷ কিন্তু অজিত দেববর্মাকে আটক করা সম্ভব হয়নি৷ তাদের বৃহস্পতিবার পুলিশের হেপাজতে রাখা হয়৷


শুক্রবার তাদের আদালতে তোলা হবে৷ তবে দ্রুত বনদস্যু অজিত দেববর্মাকে আটক করা হবে বলে জানান চম্পকনগর রেঞ্জ অফিসের অফিসার দিলিপ কুমার দেববর্মা৷ প্রসঙ্গত, সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিদিন প্রচুর সংখ্যায় মূল্যবান গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা৷ এই ব্যাপারে বন কর্মীরা তৎপরতা দেখালে অনেক সময় স্থানীয় জনগণ বনদস্যুদের খবর দিয়ে দিচ্ছে৷ তাতে বনদস্যুরা পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top