News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন পরিস্থিতিতে অত্যাবশ্যক পণ্য থেকে বঞ্চিত দেশের গরীব মানুষরা, দাবি চিদম্বরমের
Image

লকডাউন পরিস্থিতিতে অত্যাবশ্যক পণ্য থেকে বঞ্চিত দেশের গরীব মানুষরা, দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি. স.):   লকডাউন পরিস্থিতিতে গরীবরা  পর্যাপ্ত পরিমাণে অত্যাবশ্যক পণ্য থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি হাতে নগদ টাকা না থাকায় দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাদের বলে বৃহস্পতিবার দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দাবি করেন, প্রয়োজনীয় রেশন এবং আর্থিক সাহায্য সাধারণ মানুষকে করছে না সরকার। কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি কেন্দ্রের কাছে করে আসছিল। এরপরও কেন্দ্রের তরফে কোনও হেলদোল দেখা যায়নি। এদিন একটি ইংরেজি দৈনিকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও আরবিআই প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের লেখা টুইটারে পোস্ট করেন পি চিদাম্বরম।

উল্লেখ করা যেতে পারে এই অর্থনীতিবিদের মধ্যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে গরীবদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার দাবি জানিয়েছিল। এছাড়াও পি চিদাম্বরম একটি ছবি পোস্ট করেন সেই ছবিতে দেখা যাচ্ছে দুস্থ বাবা মা নিজের কাঁধের সন্তানদের নিয়ে হাতে বাক্স নিয়ে দীর্ঘ পথ পেরিয়ে চলেছেন। ছবিটি প্রসঙ্গে পি চিদাম্বরম লিখেন, সততার পথে চলা পরিশ্রমী গরীব মানুষদের ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top