News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় সবথেকে বেশি আক্রান্ত দেশের ১৭০ টি জেলা, জানালো স্বাস্থ্যমন্ত্রক
Image

করোনায় সবথেকে বেশি আক্রান্ত দেশের ১৭০ টি জেলা, জানালো স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি. স.):  দেশের ১৭০ টি করোনা সংক্রমণ জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলিতে করোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি। এছাড়াও ২০৭ টি জেলা এমনও রয়েছে যেখানে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনা মোকাবিলায় দেশের জেলাগুলিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে রেড জোন বা হটস্পট জেলাগুলি. যেখানে করোনার আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে। দ্বিতীয় স্থানে আছে সেই সকল জেলা যেখানে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। এই সকল জেলাগুলিকে নন হটস্পট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তৃতীয় স্থানে আছে গ্রিন জোন জেলা যেখানে কেউ করোনা আক্রান্ত হয়নি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী যুগ্ম সচিব লভ আগারওয়াল বুধবার জানিয়েছেন, হটস্পট জেলাগুলিতে করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য বিশেষ পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এই জেলাগুলিতে পুরোপুরি লকডাউন জারি থাকবে।জেলার মধ্যে প্রবেশ ও বাইরে বেরোনোর উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি থাকবে। এই জেলাগুলির প্রতিটি বাড়িতে টেস্টিং করানো হবে। করোনার সংক্রমণ চক্র ভাঙার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মধ্যে ২০৭ এমন জেলাও রয়েছে যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা এক কিংবা দুই। এই জেলাগুলিতেও কন্টামিনেশন প্ল্যান বলবৎ করা হয়েছে। সবমিলিয়ে দেশে ৩৭৭ জেলায় ৩ মে পর্যন্ত লকডাউন পালন করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top