News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
Image

দ্রুত সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন, ১২ এপ্রিল (হি. স.): করোনা থেকে সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অল্প হাঁটছেনও তিনি। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন জনসন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁর দিকে নজর রাখছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দারুণ উন্নতি হচ্ছে।

আইসিইউ থেকে আগেই পাঠানো হয়েছে রিকভারি ইউনিটে। এবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে, করোনা থেকে সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অল্প হাঁটছেনও তিনি। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে জনসন চিকিৎসাধীন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁর দিকে নজর রাখছেন।  তাঁর স্বাস্থ্যের খবর দেওয়া মেডিক্যাল বুলেটিন বলেছে, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দারুণ উন্নতি হচ্ছে। গতকাল থেকেই অল্প করে হাঁটছেন, বাকি সময়টা কাটছে বিশ্রামে। তবে তাঁর সঙ্গে বাইরের কেউ দেখা করতে পারছেন কিনা জানায়নি ডাউনিং স্ট্রিট।

দু’সপ্তাহের বেশি আগে জনসন জানান, তাঁর করোনা হয়েছে। তখন থেকে ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। গত সপ্তাহের শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তাঁর জায়গায় দায়িত্বভার বুঝে নেন বিদেশ সচিব ডমিনিক রাব।  তিন রাত আইসিইউ-তে থাকার পর তাঁকে সরানো হয় রিকভারি ইউনিটে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top