News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের জন্য রেলের ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড, রেলমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যের জন্য রেলের ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড, রেলমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় আগরতলায় ট্রেনের ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে৷ সারা দেশে ভারতীয় রেল ট্রেনের বগি আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় রেলের এই মহান উদ্যোগের জন্য রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছেঊ সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে টেস্ট কিট, আইসোলেশন ওয়ার্ড, বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম সমস্ত কিছু প্রস্তুত রাখা হয়েছে৷ তিনি বলেন, ভারতীয় রেল ত্রিপুরায় ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড বানিয়েছে৷ প্রত্যেকটি বগিতে ৯টি বিছানা রয়েছে৷ এর জন্য তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷


এ-বিষয়ে আগরতলা রেলস্টেশন ম্যানেজার বলেন, ত্রিপুরায় রেলের প্রচুর আবাসন খালি পড়ে রয়েছে৷ আপাতত একটি রেলের বগি ব্যবহার করে একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে৷ প্রয়োজনে রেলের খালি পড়ে থাকা সমস্ত আবাসন করোনা ভাইরাস মোকাবিলায় ব্যবহার করা যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top