News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৩.০
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৩.০

শ্রীনগর, ১০ এপ্রিল (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| শুক্রবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| তবে, ব্যাপক আতঙ্ক ছড়ায় ভূস্বর্গের মানুষজনের মধ্যে|

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রের খবর, জানিয়েছে, শুক্রবার বেলা ১১.৫১ মিনিট নাগাদ ৩.০ তীব্রতার মৃদু ভূকম্পন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৩.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৬.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে (জম্মু রিজিওন)। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই, আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে মাঝেমধ্যেই মৃদু ভূকম্পন অনুভূত হয়| ২০০৫ সালের ৮ অক্টোবর কাশ্মীরে ৭.৬ তীব্রতার ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top