News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার পর এবার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব
Image

ওডিশার পর এবার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব

চণ্ডিগড়, ১০ এপ্রিল (হি. স.) : ওডিশার পর এবার দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানাল পঞ্জাব সরকার।

শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২,০০০ ছাড়িয়েছে। পঞ্জাবে আক্রান্ত ১৩২ জন। দেশে চলছে ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতিতে দিল্লি ও মুম্বই, যেকানে সংক্রমণের হটস্পট বেড়েই চলেছে, তাদের তরফে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়েছে লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্যই। লকডাউনের ফলে দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন যে শ্রমিকরা, তাঁরাও পড়েছেন অসুবিধায়। কিন্তু অতিমারির পরিস্থিতিতে প্রাণ বাঁচানো আরও বেশি জরুরি বলে মেনে নিচ্ছে সব রাজ্যই। দেশে জনঘনত্ব অনেক বেশি হওয়ার ফলে এখানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন। কোটি কোটি মানুষকে বস্তি এলাকায় বাস করতে হয়। সেখানে এগুলি মেনে চলা কঠিন বলে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা করছেন অনেকেই।

প্রসঙ্গত, করোনার গ্রাসে গোটা বিশ্ব। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাধিক দেশ। ইটালি ছাড়িয়ে মারণ জীবাণুর ভরকেন্দ্র এখন আমেরিকা। মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে প্রায় ১৭৮৩ জনের। গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ১৬ লক্ষ মানুষ। ভারতেও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯। মোট আক্রান্ত ৬৪১২। সেরে উঠেছেন ৫০৪ জন। এদিকে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৮০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের  ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top