News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় অটো দূর্ঘটনায় গুরুতর আহত চালক
Image

কদমতলায় অটো দূর্ঘটনায় গুরুতর আহত চালক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ এপ্রিল৷৷ গোটা বিশ্বে যখন কোভিড ১৯ ভাইরাসে জবুথবু অবস্থা৷ ঠিক তখন দেশেও কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসের তীব্র প্রভাব ও আতঙ্ক দেখা দিয়েছে৷আর এই মরণব্যাধি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সজাগ,সচেতন ও ঘরে থাকা৷ তাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন জারি করেছেন৷ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাজ্যের পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্মীরাও৷কিন্তু কিছু অত্যুৎসাহী যুবক লকডাউনের নির্দেশ অমান্য করে বাহুবল দেখিয়ে বাইক গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে৷রাজ্যের পুলিশ প্রশাসন শক্ত হাতে সেই সকল অত্যুৎসাহী যুবকদের বুঝিয়ে ও মৃদু লাঠিচার্জ করে বাড়িতে পাঠালেও কিছু কিছু যুবক পুলিশ প্রশাসনের উপরও আক্রমণ করছে৷


পুলিশ প্রশাসনকে বুড়ো আংগুল দেখিয়ে বাইক গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে৷ আজও উত্তর জেলার কদমতলা থানাধীন পালপাড়া সংলগ্ণ এলাকায় প্রিয়ব্রত দেবনাথ (দীপক ) ৩৫ ,পিতা পবিত্র দেবনাথ তার নিজের টটো গাড়ি নিয়ে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনা সংগঠিত করে৷ স্থানীয়দের বক্তব্য তীব্র গতি ও মদ্যপান করে অটোচালক পবিত্র দেবনাথ বরগোল থেকে কদমতলা আসার পথে কদমতলা ধর্মনগর সড়কের উপর পাল পাড়া এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংগঠিত করে৷ দুর্ঘটনার ফলে অটোচালক প্রিয়ব্রত দেবনাথের দুটি পায়ে গুরুতর আঘাত লাগে৷ বিশেষ করে বাঁ পায়ের অনেকটা জায়গা কেটে গেছে৷তবে অটোতে অটোচালক প্রিয়ব্রত দেবনাথ ছাড়া কোনো যাত্রী ছিলেন না৷ দুর্ঘটনার ফলে অটো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়৷ জানা গেছে অটোচালকের বাড়ি কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মাঝের কান্দি এলাকায়৷


এদিকে প্রত্যক্ষদর্শীরা প্রেমতলা দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতরভাবে আহত অটোচালককে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন৷হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সন্দ্বীপ দেব অটোচালক প্রিয়ব্রত দেবনাথের অবস্থা গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷


অপরদিকে কদমতলা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটোটি ঘটনাস্থল থেকে কদমতল থানায় নিয়ে আসে এবং ঘটনাটি তদন্ত করে দেখছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top