News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়ারেন্টাইন সেন্টার বানাতে নিজের অফিসটাই দিয়ে দিলেন
Image

কোয়ারেন্টাইন সেন্টার বানাতে নিজের অফিসটাই দিয়ে দিলেন

মুম্বাই, ৪ এপ্রিল (হি. স.) : করোনাভাইরাসে আক্রান্তদের জন্য  কোয়ারেন্টাইন সেন্টার বানাতে নিজের গোটা অফিসটাই দিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রধানমন্ত্রীর পি এম কেয়ার-এর পাশাপাশি    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন শাহরুখ খান
শাহরুখ ও স্ত্রী গৌরী খানের  একটি চারতলা অফিসকে বদলে ফেলা হবে কোয়ারেন্টাইন সেন্টারে।

বৃহন্মুম্বই পুরনিগম  টুইট করে এ খবর নিশ্চিত করেছে। সেই সঙ্গে এমন মহৎ উদ্যোগের জন্য শাহরুখকে ধন্যবাদও জানানো হয়েছে। টুইটারে তারা লেখে, “শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করলেন শাহরুখ ও গৌরী খান। দেশের এমন কঠিন পরিস্থিতিতে চারতলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সঠিক সময়ে প্রশংসনীয় সিদ্ধান্ত।”
ইতিমধ্যেই করোনা মোকাবিলায় নানাভাবে দেশবাসীর পাশে দাঁড়ান বি-টাউনের সুপারস্টার। অর্থ সাহায্যের পাশাপাশি তাঁর ‘মীর ফাউন্ডেশন’   তরফে ৫০ হাজার পিপিই  কিট দেওয়া হয় বাংলা আর মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে।

আগামিদিনে যাতে এই দুই রাজ্যের হাসপাতালগুলিতে ভেন্টিলেশনের অভাব না হয়, তার জন্য আলাদা করে অর্থ সাহায্যও দিয়েছেন তিনি। পাশাপাশি করোনার জেরে বেকার হওয়া মুম্বইয়ের প্রায় সাড়ে ৫ হাজার গরিব পরিবারকে রোজ দু’বেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। ‘এক সাথ’ নামের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মীর ফাউন্ডেশন করবে এই কাজ। অন্তত একমাস খাদ্য সরবরাহ করা হবে তাঁদের। সেই সঙ্গে ২ হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে। যার সমস্ত ব্যায়ভার বহন করবেন শাহরুখ খান নিজে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top