News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্রজকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করল অনুজ
Image

অগ্রজকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করল অনুজ

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২ এপ্রিল৷৷ বড় ভাইকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করল ছোট ভাই৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুরের দশদার দক্ষিণ তৈছামা সতীরাম পাড়ায়৷ বৃহস্পতিবার ভোর তিনটা নাগদ বড় ভাই শুকুরাই রিয়াং (৩৫) আকন্ঠ মদ্যপান করে বাড়িতে হৈচৈ শুরু করে দেয়৷ ছোট ভাই বিষ্ণুরাম রিয়াং এর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় শুকুরাই রিয়াং৷

একসময় তাদের বিবাদ চরম আকার ধারণ করে৷ উত্তেজনার মধ্যেই ছোট ভাই বিষ্ণুরাম রিয়াং কুড়াল দিয়ে বড় ভাই শুকুরাই রিয়াংকে আঘাত করতে থাকে৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বড় ভাই এবং ঘটনাস্থলে তিনি মারা যান৷ বৃহস্পতিবার সকালে কাঞ্চনপুর থানার ওসি, স্থানীয় এসডিপিও সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ সেই সাথে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছোট ভাই বিষ্ণুরাম রিয়াংকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top