News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাতঙ্কের মধ্যে ঘূর্ণিঝড়, চিন্তা বাড়ল রাজ্যবাসীর
Image

করোনাতঙ্কের মধ্যে ঘূর্ণিঝড়, চিন্তা বাড়ল রাজ্যবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ করোনা সংকটের মাঝে নতুন উপদ্রব ঘূর্ণিঝড়৷ প্রাক-বর্ষা কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা গেছে৷ বৃহস্পতিবার ত্রিপুরায় দুপুরে খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে৷ ক্রমশ পশ্চিম জেলার দিকে ওই ঝড় ধেয়ে আসছে৷ তবে, ঝড়ের প্রভাব সিপাহিজলা, গোমতি এবং দক্ষিণ জেলায় দেখা যাবে না৷ আজ ও আগামীকাল ওই ঝড়ের প্রভাব দেখা যাবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে৷


বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দফতরের আধিকারিক আর ফুকন জানিয়েছেন, ২ এবং ৩ এপ্রিল কালবৈশাখীর তাণ্ডব দেখবে ত্রিপুরা৷ কিছু কিছু স্থানে ঘূর্ণিঝড়ের প্রভাব মাঝারি হলেও, কিছু স্থানে তার প্রভাব তীব্র হবে৷ তিনি বলেন, আজ দুপুরেই খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে৷ পশ্চিম জেলায়ও ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে৷ সে-ক্ষেত্রে আগরতলায় মারাত্মক প্রভাব দেখা না গেলেও এই জেলার কিছু স্থানে ঘূর্ণিঝড় তীব্র হবে৷


তাঁর কথায়, ঘূর্ণিঝড়ের সাথে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই৷ তবে, প্রচণ্ড গতিতে বাতাস বইবে৷ মূলত, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে৷ এতে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হবে তা অনুমান করা যাচ্ছে না৷ করোনা ভাইরাসের আতঙ্কের সাথে ঘূর্ণিঝড়ের প্রকোপ ত্রিপুরাকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top