News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাসের জন্য আগরতলার বিভিন্ন বাজার সাময়িক স্থানান্তর
Image

করোনা ভাইরাসের জন্য আগরতলার বিভিন্ন বাজার সাময়িক স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আগরতলায় বিভিন্ন বাজার সাময়িক স্থানান্তর করা হচ্ছে৷ এমন ৭টি বাজার চিহ্ণিত করা হয়েছে৷ আজ ব্যবসায়ী সমিতির সাথে এ বিষয়ে সদর মহকুমা শাসক দীর্ঘক্ষন আলোচনা করেছেন৷ আলোচনা শেষে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে বাজারগুলিকে সাময়িক স্থানান্তরে ব্যবসায়ী সমিতি সম্মতি জানিয়েছে৷ আগামীকাল থেকেই নতুন স্থানে বাজার বসার উদ্যোগ নেওয়া হবে বলে সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন৷


এদিন তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা ভাইরাস প্রতিরোধে ভীষন জরুরি৷ কিন্তু, বাজার গুলিতে তা বজায় রাখা সম্ভব হচ্ছে না৷ তাই, সবজি বাজার সাময়িক স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তার বক্তব্য, সবজি স্থানান্তরে বিশেষ সমস্যা হবে না৷ এক্ষেত্রে পুরনিগমের সহযোগিতায় ওই উদ্যোগ বাস্তবায়িত হবে৷ সদর মহকুমা শাসক জানান, মহারাজগঞ্জ বাজারের সবজি বাজার রামঠাকুর সংঘ স্থিত বিপনী বিতানে সাময়িক স্থানান্তর হবে৷ অস্থায়ী ওই বাজারে সবজি বিক্রেতারা পশরা সাজিয়ে বসবেন৷ তিনি বলেন, এছাড়াও আরও ৬টি বাজার চিহ্ণিত করা হয়েছে৷

তিনি জানান, এমবি টিলা বাজারের সবজি বাজার স্থানান্তর হয়ে বাজারের বাইরে মূল রাস্তার পাশে বন্ধ দোকানের বারান্দায় বসবে৷ তেমনি চন্দ্রপুর বাজার পুরাতন মার্কেটের পাশে খালি জায়গায় স্থানান্তর করা হবে৷ মঠচৌমুহনী বাজারের সবজি বাজারটি মূল রাস্তার ধারে বন্ধ দোকানের বারান্দায় বসবে৷ তেমনি জিবি বাজারের সবজি বাজারও পুরাতন বাজারের বন্ধ দোকানের বারান্দায় বসবে৷ লেইক চৌমুহনী বাজারের সবজি বাজারটি বিবেকানন্দ ময়দানে স্থানান্তর করা হবে৷ বটতলা বাজারের সবজি বাজারটিও স্থানান্তরিত হবে দশমীঘাট মাঠে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top