News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানে আরও চিকিৎসা সামগ্রী আনা হল রাজ্যে
Image

বিমানে আরও চিকিৎসা সামগ্রী আনা হল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ আজ ফের করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা সামগ্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান রাজ্যে এসেছে৷ নয়া দিল্লি থেকে কলকাতা হয়ে আজ রাত ৮.২৪ মিনিট নাগাদ ওই বিমানটি আগরতলা এমবিবি বিমান বন্দরে অবতরণ করেছে৷

তাতে ত্রিপুরার জন্য ৫৭টি কার্টুনে ৫৯৩ কেজি জরুরি ভিত্তিক চিকিৎসা সামগ্রী এসেছে৷ এ নিয়ে লাগাতর ৩দিন ধরে বহিঃরাজ্য থেকে জরুরি ভিত্তিক চিকিৎসা সামগ্রী এসেছে৷


এমবিবি বিমানবন্দর টার্মিন্যাল ম্যানেজার এস এইচ জেম্পু জানিয়েছেন, ওই কার্গো বিমানে করে গুয়াহাটি এবং ডিব্রুগড়ের জন্যও চিকিৎসা সামগ্রী এসেছে৷ ওই কার্গো বিমানটি ৩০৯টি কার্টুনে ২৩৪৪ কেজি সামগ্রী বহন করে এনেছে৷ তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকার সমস্ত রকম প্রয়াস নিয়েছে৷ তাতে, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াও অংশিদার হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top