News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে দুসৃকতিদের হামলায় নিহত এক ব্যক্তি, আহত এক
Image

কমলপুরে দুসৃকতিদের হামলায় নিহত এক ব্যক্তি, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ৷ মৃত ব্যক্তির নাম শঙ্কর ওরফে মনু ফার্সি৷ ঘটনা বৃহস্পতিবার রাতে কমলপুর থানার অন্তর্গত নোয়াগাও পঞ্চায়েতের দশ নম্বর গ্রামে৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার নোয়াগাও গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট খবর আসে যে গ্রামের এক বাড়িতে বাংলাদেশ থেকে লোক এসেছে৷ সেই মোতাবেক গ্রামের প্রধান, উপপ্রধান শঙ্কর ওরফে মনু ফার্সিকে সাথে নিয়ে রাতে সেই বাড়িতে ছুটে যায়৷


কিন্ত সেখানে গিয়ে তারা কোন বাংলাদেশি পায়নি৷ সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় এক দল দুষৃকতি তাদের উপর হামলা চালায়৷ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় শঙ্কর ওরফে মনু ফার্সির৷ গুরুতর ভাবে আহত হয় প্রধান প্রদীপ মালাকার৷ তাকে ভর্তি করা হয় বিমল সিংহ মেমোরিয়াল হাঁসপাতালে৷ পরবর্তী সময় সেখান থেকে তাকে জিবি হাঁসপাতালে স্থানান্তর করা হয়৷ যতটুকু জনা গেছে মৃত শঙ্কর ওরফে মনু ফার্সিকে এক সময় সিপিআইএম-এর সমর্থক ছিল৷


বিধানসভা নির্বাচনের পূর্বে শে বিজেপিতে যোগদান করে৷ সরকার ক্ষমতায় আসার পর প্রদীপ মালাকার বিজেপির বুথ সভাপতি হন, এবং শঙ্কর ওরফে মনু ফার্সিকে পৃষ্ঠা প্রমুখ করা হয়৷ তার পর থেকে তারা নোয়াগাও গ্রামে রাজ করতে থাকে৷ গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতো তারা৷ মৃত শঙ্কর ওরফে মনু ফার্সির মা ও স্ত্রী সংবাদ প্রতিনিধিদের কাছে স্বীকার করে যে শঙ্কর ওরফে মনু ফার্সির শত্রু ছিল৷ তাকে হত্যা করা হয়েছে বলেও তারা অভিযোগ করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাও গ্রাম পঞ্চায়েত সহ শহর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ সন্দেহ জনক ভাবে দুজনকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top