News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর উপর হামলা দুসৃকতিদের
Image

তেলিয়ামুড়ায় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর উপর হামলা দুসৃকতিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ টহলরত অবস্থায় পুলিশের উপর আক্রমণ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে এস আই শ্যামল দেবনাথের নেতৃত্বে টি এস আর বাহিনী গামাই বাড়ি পাওয়ার হাউস এলাকা থেকে টহল দিয়ে ফিরছিল৷
সেই সময় রাস্তার পাশের ঝোপ থেকে ইট দিয়ে ঢিল মারা হয় তাদের৷

ঢিল এসে পরে টি এস আর দশম ব্যাটেলিয়ান গামাই বাড়ি পোস্টে কর্মরত সুব্রত দাস নামে এক জওয়ানের উপর৷ তার মাথায় আঘাত লাগে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে টি এস আর জওয়ান৷ সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতালে৷ অন্য জওয়ানেরা দুষৃকতীদের পিছু ধাওয়া করে৷ এর মধ্যে দুই দুষৃকতী পালিয়ে যেতে সক্ষম হলেও সজল মালাকার নামে এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ আহত টি এস আর জওয়ানকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top