News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নেই, হাত ধোয়ার অভ্যাসেই যথেষ্ট, জানালেন রাজ্যের চিকিৎসকরা
Image

করোনা : সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নেই, হাত ধোয়ার অভ্যাসেই যথেষ্ট, জানালেন রাজ্যের চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক পরার কোন প্রয়োজনীয়তা নেই৷ ভাল করে বারবার হাত ধুলেই ওই ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব৷ অভয় দিলেন ত্রিপুরার চিকিৎসক ডাঃ সুব্রত বৈদ্য৷সেই সঙ্গে বিষেশজ্ঞ মাইক্রো বায়োলজিস্ট ডাঃ তপন মজুমদার যোগ করেন, জ্বর, সর্দি, কাশি হলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমনটা ভাববার কোন প্রয়োজনীয়তা নেই৷ করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে গেলে তবেই ১৪ দিন নজরদারিতে থাকলেই বোঝা যাবে ওই ভাইরাসের সংক্রমিত কিনা৷ কোন ধরনের লক্ষণ ছাড়া অযথা পরীক্ষা করার কোন যৌক্তিকতা নেই৷


আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ সুব্রত বৈদ্য এবং ডাঃ তপন মজুমদার৷ করোনা ভাইরাস নিয়ে কিছু ভুল ধারণা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তাঁরা৷ ডাঃ সুব্রত বৈদ্য বলেন, ত্রিপুরায় এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি৷ তবে, ভবিষ্যতে কাউকে পাওয়া যাবে না, বিষয়টি কোনভাবেই উড়িয়ে দেওয়া যায় না৷ তাঁর কথায়, আমরা নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখছি না৷ অনেক ক্ষেত্রেই মানুষ জেনেবুঝে ওই ভুল করছেন৷ তাঁর মতে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নেই৷ কেবল, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এবং তাদের চিকিৎসা করছেন স্বাস্থ্য কর্মীদের মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে৷ তাঁর দাবি, মাস্ক পরলেই কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না, এই ভুল ধারণা নিয়ে থাকা উচিত হবে না৷ কারণ, অনেকেই মাস্ক ব্যবহারের প্রকৃত উপায় মানছেন না৷ ফলে, ওই ভাইরাসে সংক্রমিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ তাঁর পরামর্শ, ভাল করে হাত ধোয়ার অভ্যাস করা খুবই জরুরি৷ সেক্ষেত্রে স্যানিটাইজার দিয়েই হাত ধুতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই৷ সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট, বলেন তিনি৷ তাঁর সাফ কথা, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন৷ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানো সম্ভব হবেই৷


এদিকে, ডাঃ তপন মজুমদার করোনা ভাইরাস নিয়ে পরীক্ষার বিষয়ে মানুষের কিছু ভুলভ্রান্তি রয়েছে, তা দূর করার চেষ্টা করেছেন৷ তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংস্পর্শে থাকলেই পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে৷ তবে, ১৪ দিন নজরদারিতে থাকলেই সংক্রমিত কিনা তা স্পষ্ট হয়ে যায়৷
তাঁর কথায়, করোনা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে রয়েছে এমন ব্যক্তির জ্বর, সর্দি, কাশি হলেই তবেই পরীক্ষা করুন৷ সঙ্গে তিনি যোগ করেন, করোনা ভাইরাসের পরীক্ষার জন্য একমাত্র জিবি হাসপাতালে যোগাযোগ করা উচিত৷ কারণ, জি বি হাসপাতালে ফ্লু ক্লিনিকে ৩ চিকিৎসক থাকেন৷ তারা প্রাথমিক পরীক্ষা করে দেখে নেন কোন লক্ষণ রয়েছে কিনা৷ তবেই, পরীক্ষা করার জন্য পরামর্শ দেন তাঁরা৷ শুধু তাই নয়, প্রয়োজনে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন তাঁরা৷ তিনি জানান, মুখের লালা দিয়ে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়৷ এক্ষেত্রে রিপোর্ট আসতে ছয় ঘন্টা সময়ের প্রয়োজন৷ তাঁর দাবি, জি বি হাসপাতালে ওই রোগের পরীক্ষা করার ক্ষমতা বাড়ানো হয়েছে৷ ১৮ লক্ষ টাকা ব্যয়ে আরেকটি অত্যাধুনিক রিয়েল টাইম পিসিআর মেশিন কেনা হয়েছে৷ এখন একসাথে ৩০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে৷


তিনি আরও জানান, ওই রোগের পরীক্ষায় কাউকে হয়রানি না হয়, তার জন্য প্রত্যেক জেলায় একজন করে মাইক্রো বায়োলজিস্ট এবং একজন করে পাবলিক হেলথ চিকিৎসক নিযুক্ত করা হয়েছে৷ নমুনা সংগ্রহে পর্যাপ্ত কীট দেওয়া হয়েছে৷ ফলে, এখন কাউকেই পরীক্ষার জন্য আগরতলায় ছুটে আসতে হবে না৷ মাইক্রো বায়োলজিস্টরা নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেবেন জি বি হাসপাতালে৷ সেই নমুনা পরীক্ষা করে রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌছে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top