News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : অনির্দিষ্টকালের জন্যপিছিয়ে গেল এডিসি নির্বাচন
Image

করোনা : অনির্দিষ্টকালের জন্যপিছিয়ে গেল এডিসি নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস মহামারির রূপ ধারণ করার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন পিছিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ নির্ধারিত সূচি অনুযায়ী চলতি ইংরেজি বছরের ১৭ মে এডিসি-র মেয়াদ পূর্ণ হবে৷ এদিকে, আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এডিসি-র ২৮টি নির্বাচনী ক্ষেত্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে৷ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এডিসি-তে মোট ভোটার ৮ লক্ষ ৪৯ হাজার ১৬১ জন৷


প্রসঙ্গত, আজ ত্রিপুরা উপজাতি কল্যাণ দফতরের সচিব এডিসি নির্বাচন পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের প্রকোপকে মহামারি ঘোষণা করেছে৷ সে মোতাবেক সারা দেশে লকডাউন চলছে৷ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে সিআরপিসি-র ধারা ১৪৪ অনুযায়ী গণ-পরিবহণ স্থগিত করা হয়েছে৷ এছাড়া সিনেমা হল, সুকল, কলেজ, সুইমিং পুল, ব্যায়ামাগার ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে৷ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷


উপজাতি কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুসারে ত্রিপুরায় অ্যাপিডেমিক ডিসিজ অ্যাক্ট ১৮৯৭ লাগু করা হয়েছে৷ তাছাড়া দুযর্োগ মোকাবিলা আইন ২০০৫ এবং ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১৪৪ ধারা লাগু রয়েছে৷ এই করোনা ভাইরাস প্রতিরোধে ২৪ মার্চ দুপুর ২টা থেকে ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত ত্রিপুরায় লকডাউন কারফিউ জারি করা হয়েছিল৷ তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ২৫ মার্চ থেকে ২১ দিন দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে৷ রাজ্যগুলিকেও এই আদেশ পালন করতে বলা হয়েছে৷


তাই এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার এডিসি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে৷ উপজাতি কল্যাণ দফতরের সচিব জানিয়েছেন, এডিসি নির্বাচনের নতুন বিজ্ঞপ্তি পরবর্তীতে জারি করা হবে৷ এদিকে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সাধারণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচক নিবন্ধন আধিকারিকগণ (সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) কর্তৃক মোট ২৮টি নির্বাচন ক্ষেত্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনার জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৮,৪৯,১৬১ জন৷ এর মধ্যে পুরুষ ৪,২৯,২৩৮ জন, মহিলা ৪,১৯,৯২০ জন এবং অন্যান্য ৩ জন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top