News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা শহরের গণরাজ চৌমুহনী
Image

ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা শহরের গণরাজ চৌমুহনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ অল্পের জন্য ভয়াবহ অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানীর গনরাজ চৌমুহনী এলাকা৷ ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিস কর্মী তিমির বরন চক্রবর্তীর বাড়িতে একটি ঘর রয়েছে৷

যেখানে প্লাস্টিকের দরজা, জানালা সহ বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়৷ বৃহস্পতিবার দুপুরে এলাকার লোকজন এই ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পায়৷ সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনিকে৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন৷ দমকল বাহিনীর তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়েন্ত্রনে আসে আগুন৷ দমকল বাহিনীর এক কর্মী জানান দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রনে আনা না গেলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো৷

আগুন লাগার কারন নিয়ে ধোঁয়াশায় সকলে৷ প্রসঙ্গত, প্রতিবছর এই মরশুমে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে এবং বাড়ি ঘরে অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ শুধু মরশুমের এই সময়টাতে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে ফায়ার সার্ভিসের এক অধিকারীক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top